আজ ৮ মার্চ। ১৮৫৫ সালের আজকের দিনে নায়াগ্রার ২০০ ফুট ওপরে নির্মিত একটি ঝুলন্ত সেতু দিয়ে পৃথিবীর অন্যতম ভারী একটি ট্রেন প্রথমবারের মতো সফলভাবে চলাচল করে। প্রকৌশলী জন রোবলিংয়ের নির্মিত ৮২৫ ফুট দীর্ঘ এই সেতুটির নিরাপত্তা নিয়ে সে সময় ব্যাপক সংশয় থাকলেও, ২৩ টনের ট্রেনটি কোনো ধরনের দুলুনি ছাড়াই পার হয়। এরপর প্রায় ২৫ বছর ধরে প্রতি সপ্তাহে প্রায় ৫০টি ট্রেন নিরাপদে সেতুটি অতিক্রম করে।

এছাড়া আজকের দিনটি নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠা ও জো ফ্রেজিয়ারের কাছে মোহাম্মদ আলীর প্রথম পরাজয়ের সাক্ষী।

এক নজরে দেখে নেয়া যাক, ইতিহাসে আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—

উল্লেখযোগ্য ঘটনা
১৭০২ : তৃতীয় উইলিয়ামের মৃত্যুর পর রানি অ্যান ব্রিটেনের সিংহাসনে আরোহণ করেন।
১৭৯৯ : নেপোলিয়ন বোনাপার্টের বাহিনী অটোমান সাম্রাজ্যের কাছ থেকে ফিলিস্তিনের জাফা শহর দখল করে।
১৮১৭ : নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয়।
১৮৫৫ : নায়াগ্রার ওপর নির্মিত ঝুলন্ত সেতু দিয়ে প্রথমবারের মতো ভারী ট্রেন সফলভাবে চলাচল করে।

১৯১৭ : ডেনমার্ক ও কিউবা লিগ অব নেশনসে যোগদান করে।
১৯৬৫ : যুক্তরাষ্ট্রের প্রথম যুদ্ধবাহিনী ভিয়েতনামের দা নাং উপকূলে অবতরণ করে।

১৯৭১ : জো ফ্রেজিয়ার হেভিওয়েট বক্সিংয়ে মোহাম্মদ আলীর টানা ৩১ জয়ের রেকর্ড ভেঙে শিরোপা ধরে রাখেন।
১৯৭৪ : ফ্রান্সের প্যারিসে ‘শার্ল দ্য গোল’ বিমানবন্দর চালু হয়।
১৯৭৯ : বৃহস্পতির উপগ্রহ আইওতে প্রথম ভিনগ্রহী আগ্নেয়গিরির সন্ধান পাওয়া যায়।
১৯৮৩ : আইবিএম ব্যক্তিগত কম্পিউটারের জন্য ডস সংস্করণ ২.০ উন্মুক্ত করে।

জন্ম
১৮৪১ : অলিভার ওয়েন্ডেল হোমস জুনিয়র, মার্কিন বিচারপতি।
১৮৭৯ : অটো হান, জার্মান রসায়নবিদ।
১৯২২ : রালফ বেয়ার, মার্কিন প্রকৌশলী ও উদ্ভাবক।
১৯৪৫ : আনসেলম কিফার, জার্মান চিত্রশিল্পী।
১৯৫৩ : বসুন্ধরা রাজে, ভারতীয় রাজনীতিক।

মৃত্যু
১৮৬৯ : হেক্টর বেরলিওজ, ফরাসি সুরকার।
১৮৭৪ : মিলার্ড ফিলমোর, যুক্তরাষ্ট্রের ত্রয়োদশ প্রেসিডেন্ট।
১৯১৭ : ফের্দিনান্দ ফন জেপেলিন, বায়ুযানের উদ্ভাবক।
১৯৩০ : উইলিয়াম হাওয়ার্ড টাফট, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট।
১৯৯৯ : জো ডিমাজিও, মার্কিন বেসবল কিংবদন্তি।