আজ ১১ ফেব্রুয়ারি। এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসের আজকের দিনে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু।

উল্লেখযোগ্য ঘটনা

১৮০৯ : রবার্ট ফুলটন বাষ্পচালিত নৌযানের পেটেন্ট গ্রহণ করেন।
১৯২৮ : সুইজারল্যান্ডের সেন্ট মরিটজে দ্বিতীয় শীতকালীন অলিম্পিক গেমস শুরু হয়।
১৯৪৫ : ইয়াল্টা সম্মেলনে ‘মুক্ত ইউরোপ ঘোষণা’ চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৭৫ : মার্গারেট থ্যাচার ব্রিটিশ কনজারভেটিভ পার্টির প্রথম নারী নেতা নির্বাচিত হন।
১৯৭৯ : ইরানে আয়াতুল্লাহ খোমেনির ক্ষমতা দখলের মাধ্যমে ইসলামি বিপ্লবের সূচনা ঘটে।
১৯৯০ : দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলা দীর্ঘ ২৭ বছর পর কারাগার থেকে মুক্তি লাভ করেন।

জন্ম

১৮৪৭ : থমাস এডিসন, উদ্ভাবক।
১৯১৫ : রিচার্ড ওয়েসলি হ্যামিং, গণিতবিদ।
১৯৬৯ : জেনিফার অ্যানিস্টন, অভিনেত্রী।

মৃত্যু

১৬৫০ : রেনে দেকার্ত, দার্শনিক।
২০০০ : রজার ভাদিম, চলচ্চিত্র পরিচালক।