আজ ৬ এপ্রিল। ১৯৭৪ সালের আজকের দিনে সংগীতাঙ্গনের ইতিহাসে এক অনন্য রেকর্ড গড়েছিল সুইডিশ পপ ব্যান্ড ‘অ্যাবা’। ইংল্যান্ডের ব্রাইটনে অনুষ্ঠিত ইউরোভিশন সং কনটেস্টে ‘ওয়াটারলু’ গানটি পরিবেশন করে বিজয়ী হয় দলটি। এটি ছিল ইউরোভিশনে সুইডেনের প্রথম জয়। এ জয়ের পর গানটি ইউরোপের সব চার্টের শীর্ষে উঠে আসে এবং অ্যাবা বিশ্বজুড়ে অন্যতম সফল পপ ব্যান্ড হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে।

একনজরে দেখে নেয়া যাক ইতিহাসে আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—

উল্লেখযোগ্য ঘটনা
১৩২০ : স্কটল্যান্ডের স্বাধীনতার ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়।
১৬৫২ : জান ভান রিবেকের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকায় প্রথম ইউরোপীয় উপনিবেশ স্থাপিত হয়।
১৮৬২ : শিলোহ যুদ্ধে ইউনিয়ন বাহিনী কনফেডারেটদের পরাজিত করে।
১৯১৭ : জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যুক্তরাষ্ট্র।
১৯৭৪ : ‘ওয়াটারলু’ শিরোনামের গান গেয়ে সুইডেনের প্রথম কোনো ব্র্যান্ড হিসেবে ইউরোভিশন জয় করে অ্যাবা।
১৯৯৪ : রুয়ান্ডার প্রেসিডেন্ট জুভেনাল হাবিয়ারিমানা ও বুরুন্ডির প্রেসিডেন্ট সাইপ্রিয়ান এনতারিয়ামিরা বিমান হামলায় নিহত হন। এর পরে রুয়ান্ডায় ভয়াবহ গণহত্যা শুরু হয়।

জন্ম
১৯২৮ : জেমস ওয়াটসন, মার্কিন জিনতত্ত্ববিদ।
১৯৩৭ : মের্ল হ্যাগার্ড, মার্কিন সংগীতশিল্পী।
১৯৫৬ : মিশেল বাকম্যান, মার্কিন রাজনীতিক।
১৯৬৩ : রাফায়েল কোরেয়া, ইকুয়েডরের রাজনীতিক।

মৃত্যু
১৯৭১ : ইগর স্ত্রাভিনস্কি, রুশ সুরকার।
১৯৯২ : আইজ্যাক আসিমভ, মার্কিন বিজ্ঞান কল্পকাহিনি লেখক।
১৯৯৬ : গ্রিয়ার গারসন, ব্রিটিশ অভিনেত্রী।