আজ ৯ ফেব্রুয়ারি। ১৯৯২ সালের আজকের দিনে বাস্কেটবল তারকা ম্যাজিক জনসন এইচআইভি ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর প্রকাশের পর প্রথমবারের মতো অল-স্টার গেমে মাঠে নামেন। তার সেই সাহসী পদক্ষেপে বিশ্বজুড়ে এইচআইভি নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গিতে বড় পরিবর্তন আসে। এছাড়া ১৮৯৫ সালের এই দিনে উইলিয়াম জি মরগান ভলিবল খেলা আবিষ্কার করেন। এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসের আজকের দিনে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু।

উল্লেখযোগ্য ঘটনা
১৫৪০ : ইংল্যান্ডের চেস্টারের রুডি ফিল্ডসে প্রথম নথিভুক্ত ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
১৭৮৮ : অস্ট্রিয়া রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৮০১ : ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে লুনেভিল শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।
১৮৯৫ : উইলিয়াম জি মরগান ভলিবল খেলা আবিষ্কার করেন।

১৯০০ : টেনিস তারকা ডুইট ডেভিস বিখ্যাত ডেভিস কাপ প্রবর্তন করেন।
১৯৪৩ : গুয়াডালকানাল দ্বীপ থেকে জাপানি সেনারা প্রত্যাহার করে।

১৯৬৯ : বিশ্বের প্রথম যাত্রীবাহী জাম্বো জেট বোয়িং-৭৪৭ এর পরীক্ষামূলক উড্ডয়ন সফল হয়।

১৯৭৯ : ট্রেভর ফ্রান্সিস প্রথম ব্রিটিশ ফুটবলার হিসেবে ১০ লক্ষ পাউন্ড মূল্যে দলবদল করেন।
১৯৯২ : এইচআইভি আক্রান্ত হওয়া সত্ত্বেও ম্যাজিক জনসন এনবিএ অল-স্টার গেমে সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

১৯৯৬ : আইরিশ রিপাবলিকান আর্মি (আইআরএ) ১৮ মাসের যুদ্ধবিরতি সমাপ্তির ঘোষণা দেয়।

জন্ম
১৯০৯ : কারমেন মিরান্ডা, গায়িকা ও অভিনেত্রী।
১৯৪২ : ক্যারোল কিং, গায়িকা ও গীতিকার।
১৯৪৩ : জোসেফ স্টিগলিটজ, অর্থনীতিবিদ।
১৯৪৪ : অ্যালিস ওয়াকার, লেখক।
১৯৭৯ : ঝাং জিয়ি, অভিনেত্রী।

মৃত্যু
১৮৮১ : ফিওদর দস্তয়েভস্কি, রুশ ঔপন্যাসিক।
১৯৮১ : বিল হ্যালি, রক সংগীতশিল্পী।
১৯৮৪ : ইউরি আন্দ্রোপভ, সোভিয়েত রাজনীতিক।