আজ ২১ এপ্রিল। ১৯৮৬ সালের আজকের দিনে যুক্তরাষ্ট্রের শিকাগোর একটি হোটেলে গ্যাংস্টার আল কাপোনের গোপন সিন্দুক খোলার এক রুদ্ধশ্বাস দৃশ্য সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হয়। কোটি দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করলেও শেষ পর্যন্ত সেখানে পাওয়া গিয়েছিল শুধু ধুলোমাখা কিছু পুরোনো বোতল। গুপ্তধন না মিললেও ঘটনাটি টেলিভিশন ইতিহাসে অন্যতম আলোচিত সম্প্রচার হয়ে আছে।
একনজরে দেখে নেয়া যাক ইতিহাসে আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
১৭৮৯ : জন অ্যাডামস যুক্তরাষ্ট্রের প্রথম ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।
১৮৩৬ : সান জাসিন্টোর যুদ্ধে মেক্সিকোকে হারিয়ে স্বাধীনতা অর্জন করে টেক্সাস।
১৯৬০ : ব্রাসিলিয়া ব্রাজিলের রাজধানী হয়।
১৯৭৭ : জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন।
১৯৮৩ : যুক্তরাজ্যে প্রথম পাউন্ডের কয়েন বা মুদ্রার প্রচলন শুরু হয়।
১৯৮৬ : আল কাপোনের কথিত গুপ্তধনের সন্ধানে সরাসরি সম্প্রচারিত অভিযানে শুধু খালি বোতল পাওয়া যায়।
জন্ম
১৮১৬ : শার্লট ব্রন্টি, ব্রিটিশ ঔপন্যাসিক।
১৮৬৪ : ম্যাক্স ভেবার, জার্মান সমাজবিজ্ঞানী।
১৯২৬ : দ্বিতীয় এলিজাবেথ, ব্রিটেনের রানি।
১৯৮০ : টনি রোমো, মার্কিন ক্রীড়াবিদ।
মৃত্যু
১৯১০ : মার্ক টোয়েন, মার্কিন লেখক।
১৯৭৮ : স্যান্ডি ডেনি, ব্রিটিশ সংগীতশিল্পী।












