আজ ১১ মার্চ। ২০১১ সালের আজকের দিনে জাপানের উত্তর-পূর্ব উপকূলে আঘাত হানে ৯ দশমিক ১ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প। ভয়াবহ এই ভূমিকম্পে প্রশান্ত মহাসাগরে সৃষ্ট সুনামি দেশটির বিস্তীর্ণ অঞ্চলে ধ্বংসযজ্ঞ চালায়। ভয়ংকর প্রাণহানি ও এই ধ্বংসলীলার মাঝেই ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বড় ধরনের পারমাণবিক বিপর্যয় দেখা দেয়। ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম এই পারমাণবিক বিপর্যয়ের কারণে ১ লাখেরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়।

ভূমিকম্প ও সুনামির প্রভাবে সৃষ্ট ফুকুশিমা ট্র্যাজেডিকে ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম পারমাণবিক বিপর্যয় হিসেবে বিবেচনা করা হয়। ছবি: হিস্টোরি ডট কম
এছাড়া আজকের দিনটি পেনিসিলিন আবিষ্কারকের মৃত্যু এবং লিথুয়ানিয়ার স্বাধীনতার মতো আরো নানা গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী।
এক নজরে দেখে নেয়া যাক, ইতিহাসে আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
১৭০২ : ইংল্যান্ডের প্রথম দৈনিক সংবাদপত্র ‘দ্য ডেইলি কুরান্ট’ প্রকাশিত হয়।
১৯১৭ : ব্রিটিশ বাহিনী ইরাকের বাগদাদ দখল করে নেয়।
১৯১৮ : মস্কো বিপ্লবী রাশিয়ার রাজধানী হিসেবে ঘোষিত হয়।
১৯৩৮ : জার্মান সেনারা অস্ট্রিয়ায় প্রবেশ করে এবং দেশটি জার্মানির অন্তর্ভুক্ত হয়।
১৯৮৫ : মিখাইল গর্বাচেভ সোভিয়েত ইউনিয়নের নেতা নির্বাচিত হন।
১৯৯০ : লিথুয়ানিয়া সোভিয়েত ইউনিয়ন থেকে নিজেদের স্বাধীনতা ঘোষণা করে।
২০১১ : জাপানের উত্তর-পূর্ব উপকূলে প্রলয়ংকরী ভূমিকম্প ও সুনামিতে ব্যাপক প্রাণহানি ঘটে।
জন্ম
১৯৩১ : রুপার্ট মারডক, অস্ট্রেলীয়-বংশোদ্ভূত মার্কিন গণমাধ্যম ব্যবসায়ী।
১৯৫২ : ডগলাস অ্যাডামস, ব্রিটিশ লেখক।
১৯৭৮ : দিদিয়ের দ্রগবা, আইভরি কোস্টের কিংবদন্তি ফুটবলার।
১৯৯৩ : অ্যান্থনি ডেভিস, মার্কিন বাস্কেটবল খেলোয়াড়।
মৃত্যু
১৯৫৫ : স্যার আলেকজান্ডার ফ্লেমিং, ব্রিটিশ অণুজীব বিজ্ঞানী (পেনিসিলিনের আবিষ্কারক)।
১৯৫৮ : ওলে কার্ক ক্রিশ্চিয়ানসেন, বিশ্ববিখ্যাত খেলনা লেগোর উদ্ভাবক।
১৯৬৯ : জন উইন্ডহ্যাম, ব্রিটিশ বিজ্ঞান কল্পকাহিনি লেখক।
১৯৮৬ : সনি টেরি, আমেরিকান ব্লুজ শিল্পী।












