আজ ২৮ ফেব্রুয়ারি। ১৯৮৬ সালের আজকের দিনে স্টকহোমে সড়কে আততায়ীর গুলিতে নিহত হন সুইডেনের সাবেক প্রধানমন্ত্রী ওলোফ পালমে। একই হামলায় তার স্ত্রী লিসবেথ আহত হন। শান্তিবাদী অবস্থানের জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত ছিলেন এই নেতা। ভিয়েতনাম যুদ্ধের বিরোধিতাসহ নানা বৈশ্বিক ইস্যুতে তার দৃঢ় অবস্থান তাকে বিশ্বমঞ্চে আলাদা মর্যাদা দিয়েছিল। তার আকস্মিক মৃত্যু ইউরোপীয় রাজনীতিতে গভীর আলোড়ন তোলে।
এছাড়াও বিজ্ঞানের জগতে আজকের দিনটি অনন্য হয়ে আছে ১৯৫৩ সালের কারণে। এদিন ফ্রান্সিস ক্রিক ও জেমস ওয়াটসন ডিএনএ অণুর দ্বি-সর্পিল (ডাবল হেলিক্স) কাঠামো আবিষ্কার করেন। এক নজরে দেখে নেয়া যাক, ইতিহাসে আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু।
উল্লেখযোগ্য ঘটনা
১৭৪৯ : হেনরি ফিল্ডিংয়ের বিখ্যাত উপন্যাস ‘টম জোন্স’ প্রকাশিত হয়।
১৭৮৪ : জন ওয়েসলি মেথোডিস্ট চার্চের সনদ প্রদান করেন।
১৮৪৭ : স্যাকরামেন্টোর যুদ্ধে মেক্সিকোকে পরাজিত করে মার্কিন বাহিনী।
১৯৩৩ : জার্মান প্রেসিডেন্ট পল ফন হিন্ডেনবার্গ দেশটিতে মত প্রকাশের স্বাধীনতা বাতিল করেন।
১৯৫৩ : ফ্রান্সিস ক্রিক ও জেমস ওয়াটসন ডিএনএ অণুর রাসায়নিক কাঠামো ‘ডাবল হেলিক্স’ আবিষ্কার করেন।
১৯৬৩ : জন লেনন ও পল ম্যাককার্টনি তাদের প্রথম ব্রিটিশ হিট গান ‘ফ্রম মি টু ইউ’ রচনা করেন।
১৯৭৫ : লন্ডনের মুরগেট পাতাল রেল স্টেশনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৪৩ জন নিহত হন।
১৯৮৪ : মাইকেল জ্যাকসন তার ‘থ্রিলার’ অ্যালবামের জন্য রেকর্ড আটটি গ্র্যামি পুরস্কার জয় করেন।
১৯৮৬ : সুইডেনের প্রধানমন্ত্রী ওলোফ পালমে স্টকহোমে আততায়ীর গুলিতে নিহত হন।
১৯৯১ : ইরাক জাতিসংঘের ১২টি প্রস্তাব মেনে নেয়ায় উপসাগরীয় যুদ্ধে যুদ্ধবিরতি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ।
জন্ম
১৯০১ : লিনাস পাউলিং, মার্কিন বিজ্ঞানী।
১৯০৬ : বাগসি সিগেল, মার্কিন অপরাধজগতের ব্যক্তি।
১৯২৬ : স্বেতলানা আলিলুয়েভা, রুশ লেখক।
১৯২৯ : ফ্রাঙ্ক গেহরি, স্থপতি।
১৯৫৩ : পল ক্রুগম্যান, মার্কিন অর্থনীতিবিদ।
মৃত্যু
১৯১৬ : হেনরি জেমস, প্রখ্যাত মার্কিন লেখক।
১৯৮৬ : ওলফ পালমে, সুইডেনের সাবেক প্রধানমন্ত্রী।
১৯৯৮ : ডারমোট মরগান, জনপ্রিয় আইরিশ অভিনেতা।












