আজ ২২ অক্টোবর। ১৯৬২ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জন এফ কেনেডি টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণে কিউবার ওপর নৌ অবরোধ ঘোষণা করেন। স্নায়ুযুদ্ধের ওই সময়ে সোভিয়েত ইউনিয়ন গোপনে কিউবার মাটিতে পারমাণবিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি স্থাপন করছিল। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো বিমান থেকে তোলা ছবিতে বিষয়টি শনাক্ত করে। এতে ওয়াশিংটন আশঙ্কা করে যে, কয়েক মিনিটের ব্যবধানে এসব ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের বড় শহরগুলোতে হামলা চালাতে পারবে। যে ঘটনাকে ‘কিউবান মিসাইল সংকট’ বলে পরিচিত।
ইতিহাসের পাতায় এই দিনে ঘটেছে এমন আরো কিছু উল্লেখযোগ্য ঘটনা। জন্মগ্রহণ করেছেন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বরা, আবার বিদায়ও নিয়েছেন অনেকে। এছাড়াও একই দিনে বিশ্বজুড়ে রাজনীতি, সংস্কৃতি, বিজ্ঞান ও ক্রীড়াক্ষেত্রে ঘটেছে আরো বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনা। এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম ও মৃত্যু।
উল্লেখযোগ্য ঘটনা
৭৯৪ : সম্রাট কানমু জাপানের রাজধানী হেইয়ানকিয়ো-তে (বর্তমান কিয়োটো) স্থানান্তরিত করেন।
১৭৯৭ : আন্দ্রে-জ্যাক গার্নেরিন প্যারিসের ওপরে বেলুন থেকে প্রথম প্যারাসুট নিয়ে অবতরণ করেন।
১৮৭৭ : স্কটল্যান্ডে ভয়াবহ ব্লান্টায়ার খনি দুর্ঘটনায় নিহত হন ২০৭ শ্রমিক।
১৮৭৯ : টমাস এডিসন কার্বন ফিলামেন্ট ব্যবহার করে বাতি আবিষ্কারে সফল হন।
১৮৮৪ : ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক মেরিডিয়ান সম্মেলনে গ্রিনিচ মান সময় (জিএমটি) বিশ্বজুড়ে গ্রহণ করা হয় এবং বিশ্বে ২৪টি সময় অঞ্চল নির্ধারণ হয়।
১৮৯৫ : ফ্রান্সের রাজধানী প্যারিসে গার মনপারনাস রেলস্টেশনে ভয়াবহ দুর্ঘটনায় ট্রেন ছিটকে বিল্ডিংয়ের বাইরে গিয়ে পড়ে।
১৯৫৩ : লাওস ফ্রান্সের কাছ থেকে পূর্ণ স্বাধীনতা লাভ করে।
১৯৫৪ : পশ্চিম জার্মানি ন্যাটোতে যোগ দেয়।
১৯৬২ : কিউবা সংকটের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জন এফ কেনেডি কিউবায় নৌ অবরোধ ঘোষণা করেন, যা পারমাণবিক যুদ্ধের আশঙ্কা সৃষ্টি করে।
১৯৬৪ : ফরাসি দার্শনিক ও লেখক জ্যঁ পল সার্ত্র নোবেল সাহিত্য পুরস্কার প্রত্যাখ্যান করেন।
১৯৭৫ : সোভিয়েত মহাকাশযান ভেনেরা-৯ শুক্রগ্রহে অবতরণ করে প্রথমবারের মতো অন্য গ্রহের পৃষ্ঠ থেকে ছবি পাঠায়।
১৯৭৮ : পোপ জন পল দ্বিতীয়ের অভিষেক অনুষ্ঠিত হয়।
১৯৮৩ : লন্ডনে পারমাণবিক অস্ত্রবিরোধী বৃহত্তম গণসমাবেশে প্রায় এক মিলিয়ন মানুষ অংশ নেয়।
১৯৯৬ : ইংলিশ ক্লাব চেলসির সহ-সভাপতি ম্যাথিউ হার্ডিং হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান।
জন্ম
১৯১৭ : জোয়ান ফন্টেইন, মার্কিন অভিনেত্রী।
১৯২০ : টিমোথি লিয়ারি, মার্কিন মনোবিজ্ঞানী।
১৯৩৮ : ডেরেক জ্যাকোবি, ব্রিটিশ অভিনেতা।
১৯৪৩ : ক্যাথরিন দেন্যুভ, ফরাসি অভিনেত্রী।
১৯৬৯ : স্পাইক জনজ, মার্কিন চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক।
মৃত্যু
১৯০৬ : পল সেজান, ফরাসি চিত্রশিল্পী।
১৯৭৩ : পাবলো কাসালস, স্প্যানিশ বেহালাবাদক ও সুরকার।
১৯৮৯ : ইওয়ান ম্যাককল, স্কটিশ সংগীতশিল্পী ও কবি।
১৯৯৫ : কিংসলে অ্যামিস, ব্রিটিশ ঔপন্যাসিক।
১৯৯৬ : ম্যাথিউ হার্ডিং, ইংরেজ ক্রীড়া সংগঠক।












