আজ ৫ মার্চ। ১৭৭০ সালের আজকের দিনে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক রক্তক্ষয়ী অধ্যায় রচিত হয়েছিল। এদিন বোস্টনে সাধারণ মানুষের ওপর গুলিবর্ষণ করে একদল ব্রিটিশ সৈন্য, যা ইতিহাসে ‘বোস্টন ম্যাসাকার’ নামে পরিচিত। এ ঘটনায় ক্রিস্পাস অ্যাটাকসসহ পাঁচজন প্রাণ হারান। নিষ্ঠুর এ হত্যাকাণ্ড ব্রিটিশবিরোধী আন্দোলনকে আরো গতিশীল করে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধকে ত্বরান্বিত করে। এছাড়া আজকের দিনটি বিজ্ঞানী আলেসান্দ্রো ভোল্টা ও সোভিয়েত একনায়ক জোসেফ স্ট্যালিনের প্রয়াণের সাক্ষী।
এক নজরে দেখে নেয়া যাক, ইতিহাসে আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
১৪৯৬ : জন ক্যাবটকে নতুন ভূখণ্ড অনুসন্ধানের অনুমতি দেন ইংল্যান্ডের রাজা সপ্তম হেনরি।
১৭৭০ : বোস্টনে ব্রিটিশ সৈন্যদের গুলিবর্ষণে পাঁচজন নিহত হন, যা যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে প্রভাব ফেলে।
১৮২৪ : ব্রিটেন আনুষ্ঠানিকভাবে বার্মার (বর্তমান মিয়ানমার) বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৮৫৩ : নিউইয়র্কে বিখ্যাত পিয়ানো কোম্পানি ‘স্টেইনওয়ে অ্যান্ড সন্স’ প্রতিষ্ঠিত হয়।
১৯৩৩ : জার্মানির সংসদ নির্বাচনে নাৎসি দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
১৯৪৬ : যুক্তরাষ্ট্রে উইনস্টন চার্চিল ‘আয়রন কার্টেন’ ভাষণ দেন, যা ইউরোপের বিভক্তির প্রতীক হয়ে ওঠে।
১৯৫৬ : মার্কিন সুপ্রিম কোর্ট শিক্ষাপ্রতিষ্ঠানে বর্ণবৈষম্য নিষিদ্ধের আদেশ বহাল রাখে।
১৯৭১ : বেলফাস্টে প্রথমবারের মতো ‘স্টেয়ারওয়ে টু হেভেন’ গানটি পরিবেশিত হয়।
জন্ম
১৮৯৮ : চৌ এনলাই, গণচীনের প্রথম প্রধানমন্ত্রী।
১৯০৮ : রেক্স হ্যারিসন, ব্রিটিশ অভিনেতা।
১৯২২ : পিয়ের পাওলো পাসোলিনি, ইতালীয় লেখক ও চলচ্চিত্র পরিচালক।
১৯৩৪ : ড্যানিয়েল কাহনেমান, নোবেলজয়ী মনোবিজ্ঞানী।
১৯৬৩ : জোয়েল ওস্টিন, মার্কিন ধর্মপ্রচারক ও লেখক।
মৃত্যু
১৮২৭ : আলেসান্দ্রো ভোল্টা, ইতালীয় পদার্থবিজ্ঞানী ও বৈদ্যুতিক ব্যাটারির উদ্ভাবক।
১৯৫৩ : সের্গেই প্রোকোফিয়েভ, রুশ সুরকার।
১৯৮২ : জন বেলুশি, মার্কিন কৌতুক অভিনেতা।












