আজ ২৩ নভেম্বর। ১৮৫৫ সালের এই দিনে মেক্সিকোতে ‘লেয় হুয়ারেজ’ নামে একটি আইন পাস হয়। বিচারমন্ত্রী বেনিতো হুয়ারেজ সামরিক বাহিনী ও যাজক সম্প্রদায়ের জন্য বিদ্যমান বিশেষ আদালতগুলো বাতিল করে আইনি সমতা আনার উদ্যোগ নেন। এছাড়াও আজকের দিনে ঘটেছে আরো বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা। জন্মগ্রহণ করেছেন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বরা, আবার বিদায়ও নিয়েছেন অনেকে। এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম ও মৃত্যু।

উল্লেখযোগ্য ঘটনা

৮০০ : শার্লম্যান পোপ তৃতীয় লিওর বিরুদ্ধে কথিত অভিযোগ তদন্তের জন্য রোমে আসেন।

১৪৯৯ : ইংরেজ সিংহাসনের ফ্লেমিশ দাবিদার পারকিন ওয়ারবেককে লন্ডন টাওয়ার থেকে পালানোর চেষ্টার অভিযোগে ফাঁসিতে ঝোলানো হয়।

১৫৪১ : হেনরি অষ্টমের পঞ্চম স্ত্রী ক্যাথরিন হাওয়ার্ডকে উপাধি থেকে বঞ্চিত করে মঠে পাঠানো হয়।

১৫৮৪ : ইংলিশ পার্লামেন্ট জেসুইটদের বহিষ্কার করে।

১৮৫৫ : মেক্সিকোয় ন্যায়বিচারবিষয়ক আইন পাশ হয়। এ আইন সামরিক ও ধর্মীয় বিশেষ আদালত তুলে দেয়ার মাধ্যমে সমতা প্রতিষ্ঠার উদ্যোগ নেয়।

১৮৬৯ : স্কটল্যান্ডে ক্লিপার কাটি সার্ক জাহাজটি প্রথম পানিতে নামানো হয়।

১৮৯৭ : জে এল লাভ পেন্সিল শান দেওয়ার যন্ত্রের পেটেন্ট নেন।

১৯৬৩ : বিবিসিতে প্রথম প্রচারিত হয় জনপ্রিয় ধারাবাহিক ‘ডক্টর হু’।

১৯৮০ : ইতালির দক্ষিণাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু ঘটে।

১৯৮৫ : মাল্টায় অপহৃত মিশরীয় এয়ারলাইন্সের একটি বিমানে কমান্ডো হামলায় ৫৮ জন নিহত হয়।

১৯৯৬ : ভারত মহাসাগরে একটি অপহৃত যাত্রীবাহী জেট জ্বালানি শেষ হয়ে বিধ্বস্ত হলে ১০০ জনের বেশি যাত্রী নিহত হন।

জন্ম

১৮৫৯ : বিলি দ্য কিড, অবৈধপন্থী অপরাধী।

১৮৮৭ : বোরিস কারলফ, অভিনয়শিল্পী।

১৮৮৭ : হেনরি মজলি, পদার্থবিজ্ঞানী।

১৯৬২ : নিকোলাস মাদুরো, রাজনীতিক।

১৯৯২ : মাইলি সাইরাস, অভিনয়শিল্পী ও সংগীতশিল্পী।

মৃত্যু

১৯৯০ : রোয়াল্ড ডাল, লেখক।

১৯৯২ : রয় অ্যাকাফ, সংগীতশিল্পী।

১৯৯৫ : জুনিয়র ওয়াকার, সংগীতশিল্পী।