আজ ২৪ মে। ১৯৭৬ সালের আজকের দিনে ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি ঐতিহাসিক ‘ব্লাইন্ড টেস্ট’ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ইতিহাসে এটি ‘জাজমেন্ট অব প্যারিস’ নামে পরিচিত। ফরাসি ওয়াইন বিশেষজ্ঞদের ৯ জন প্রভাবশালী বোদ্ধা এ প্রতিযোগিতায় বিচারক ছিলেন। কিন্তু সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চূড়ান্ত ফলাফলে ফরাসি ওয়াইনকে পেছনে ফেলে ক্যালিফোর্নিয়ার তৈরি লাল ও সাদা ওয়াইন শীর্ষস্থান দখল করে নেয়।
এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
১৮৪৪ : স্যামুয়েল মর্স বিশ্বের প্রথম টেলিগ্রাফ বার্তা পাঠান।
১৮৯৫ : অভিনেতা হেনরি আরভিং প্রথম শিল্পী হিসেবে ‘নাইটহুড’ উপাধি পান।
১৯৩০ : অ্যামি জনসন প্রথম নারী বৈমানিক হিসেবে ইংল্যান্ড থেকে এককভাবে উড়োজাহাজ চালিয়ে অস্ট্রেলিয়ায় পৌঁছানোর গৌরব অর্জন করেন।
১৯৪১ : জার্মান যুদ্ধজাহাজ বিসমার্কের আক্রমণে ব্রিটিশ যুদ্ধজাহাজ এইচএমএস হুড ডুবে যায়। এতে ১ হাজার ৪১৬ জন নিহত হন এবং মাত্র ৩ জন বেঁচে ফিরতে সক্ষম হন।
১৯৫৬ : সুইজারল্যান্ডে প্রথম ইউরোভিশন গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
১৯৭৬ : ফ্রান্সে ‘জাজমেন্ট অব প্যারিস’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
১৯৯৩ : দীর্ঘ গৃহযুদ্ধের পর ইথিওপিয়া থেকে স্বাধীনতা পায় ইরিত্রিয়া।
২০০৪ : উত্তর কোরিয়া মোবাইল ফোন নিষিদ্ধ করে।
জন্ম
১৮১৯ : ভিক্টোরিয়া, ব্রিটেনের রানী।
১৯৪১ : বব ডিলান, মার্কিন সংগীতশিল্পী।
১৯৬৬ : এরিক কান্তোনা, ফরাসি ফুটবলার।
মৃত্যু
১৫৪৩ : নিকোলাস কোপার্নিকাস, জ্যোতির্বিজ্ঞানী।
১৯৭৪ : ডিউক এলিংটন, মার্কিন সংগীত পরিচালক।
১৯৯৫ : হ্যারল্ড উইলসন, ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী।












