আজ ২ মার্চ। ১৯৬২ সালের আজকের দিনে এনবিএ লিগে নিউইয়র্ক নিকসের বিপক্ষে একাই ১০০ পয়েন্ট অর্জন করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন ফিলাডেলফিয়া ওয়ারিয়র্সের কিংবদন্তি প্লেয়ার উইল্ট চেম্বারলেন। আজ পর্যন্ত কোনো বাস্কেটবল খেলোয়াড় তার এই রেকর্ড ভাঙতে পারেননি। ক্যারিয়ারে এক মৌসুমে তিনি চার হাজারের বেশি পয়েন্ট করা প্রথম খেলোয়াড়। ক্রীড়া জগতের এই অবিস্মরণীয় ঘটনার পাশাপাশি রাজনীতি ও বিজ্ঞানের নানা বাঁক বদলের সাক্ষী হয়ে আছে আজকের দিনটি।
এক নজরে দেখে নেয়া যাক, ইতিহাসে আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
১৪৯৮ : পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামার নৌবহর মোজাম্বিক ভ্রমণ করে।
১৭৯৬ : নেপোলিয়ন বোনাপার্ট ইতালিতে ফরাসি সেনাবাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত হন।
১৮০৭ : মার্কিন কংগ্রেসে দাস ব্যবসা নিষিদ্ধ করে আইন পাস হয়।
১৮৩৬ : মেক্সিকোর কাছ থেকে টেক্সাস স্বাধীনতা ঘোষণা করে।
১৯৪৬ : হো চি মিন উত্তর ভিয়েতনামের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯৫৯ : সিডনি অপেরা হাউসের নির্মাণ কাজ শুরু হয়।
১৯৬২ : বাস্কেটবল তারকা উইল্ট চেম্বারলেন এনবিএ ম্যাচে ১০০ পয়েন্ট সংগ্রহ করে বিশ্ব রেকর্ড গড়েন।
১৯৬৯ : সুপারসনিক যাত্রীবাহী বিমান কনকর্ড প্রথমবারের মতো আকাশে ওড়ে।
১৯৮৩ : সনি ও ফিলিপস কোম্পানি প্রথমবারের মতো বাজারে কম্প্যাক্ট ডিস্ক বা সিডি প্রবর্তন করে।
জন্ম
১৯০৪ : ডক্টর স্যুস, মার্কিন লেখক ও চিত্রকর।
১৯৩০ : টম উলফ, মার্কিন লেখক।
১৯৩১ : মিখাইল গর্বাচেভ, সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট।
১৯৪২ : লু রিড, মার্কিন সংগীতশিল্পী।
১৯৬৮ : ড্যানিয়েল ক্রেগ, ইংরেজ অভিনেতা।
মৃত্যু
১৯৩০ : ডি এইচ লরেন্স, ব্রিটিশ লেখক।
১৯৯১ : সার্জ গেইনসবুর্গ, ফরাসি সুরকার ও গায়ক।
১৯৯৯ : ডাস্টি স্প্রিংফিল্ড, ব্রিটিশ গায়িকা।












