আজ ৩ ফেব্রুয়ারি। ১৮৭০ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৫তম সংশোধনী অনুমোদিত হয়। ঐতিহাসিক এ পদক্ষেপের মাধ্যমে বর্ণ ও জাতি নির্বিশেষে সব নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করা হয়। এটি ছিল দাসত্ব থেকে মুক্তি পাওয়া মানুষদের নাগরিক অধিকার প্রতিষ্ঠার এক বড় মাইলফলক। এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসের আজকের দিনে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু।
উল্লেখযোগ্য ঘটনা
১৪৫১ : অটোমান সাম্রাজ্যের সিংহাসনে আরোহণ করেন সুলতান দ্বিতীয় মুহাম্মদ।
১৮৬৩ : লেখালেখিতে প্রথমবার ‘মার্ক টোয়েন’ ছদ্মনাম ব্যবহার করেন স্যামুয়েল ক্লেমেন্স।
১৮৭০ : মার্কিন যুক্তরাষ্ট্রে বর্ণ নির্বিশেষে সব নাগরিকের ভোটাধিকার আইনগতভাবে স্বীকৃত হয়।
১৯১৭ : জার্মান সাবমেরিনে মার্কিন জাহাজ ডুবির পর জার্মানির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে যুক্তরাষ্ট্র।
১৯৬২ : কিউবার সঙ্গে খাদ্য ও ওষুধ ছাড়া সব ধরনের বাণিজ্য নিষিদ্ধ করেন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি।
১৯৬৬ : সোভিয়েত মহাকাশযান লুনা নাইন প্রথমবারের মতো চাঁদে নিয়ন্ত্রিত অবতরণ করে।
১৯৭২ : জাপানের সাপোরোতে শীতকালীন অলিম্পিক গেমসের উদ্বোধন হয়।
১৯৮৬ : কলকাতায় মাদার তেরেসার সঙ্গে সাক্ষাৎ করেন পোপ জন পল।
জন্ম
১৮২১ : এলিজাবেথ ব্ল্যাকওয়েল, চিকিৎসক।
১৮৭৪ : গারট্রুড স্টাইন, লেখক।
১৮৯৪ : নরম্যান রকওয়েল, চিত্রশিল্পী।
১৯০৪ : প্রিটি বয় ফ্লয়েড, অপরাধী।
১৯৫৬ : নাথান লেন, অভিনেতা।
মৃত্যু
১৯২৪ : উড্রো উইলসন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট।
১৯৫৯ : বাডি হলি, সংগীতশিল্পী।
১৯৯৯ : গুয়েন গাথ্রি, সংগীতশিল্পী।












