আজ ১৯ এপ্রিল। ১৯৪৩ সালের আজকের দিনে আলবার্ট হফম্যানের এক অদ্ভুত অভিজ্ঞতা বিজ্ঞান ও মনস্তত্ত্বের জগতে নতুন আলোচনার জন্ম দেয়। নিজের আবিষ্কৃত এলএসডির প্রভাব নিজে পরীক্ষা করতে গিয়ে তিনি প্রথমবারের মতো ‘অ্যাসিড ট্রিপ’ এর স্বাদ পান। এরপর ল্যাবরেটরি থেকে টালমাটাল অবস্থায় সাইকেলে চড়ে বাড়ি ফেরার সে ঘটনা আশির দশক থেকে বিশ্বজুড়ে ‘বাইসাইকেল ডে’ হিসেবে পালিত হয়ে আসছে।

একনজরে দেখে নেয়া যাক ইতিহাসে আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—

উল্লেখযোগ্য ঘটনা

১৭৭০ : ক্যাপ্টেন জেমস কুক প্রথমবারের মতো অস্ট্রেলিয়া মহাদেশ দেখতে পান।

১৭৭৫ : ম্যাসাচুসেটসের লেক্সিংটনে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ শুরু।

১৮১০ : একটি জান্তা সরকার গঠনের মাধ্যমে ভেনেজুয়েলায় স্বশাসন প্রতিষ্ঠিত হয়।
১৯০৪ : ভয়াবহ অগ্নিকাণ্ডে কানাডার টরন্টো শহরের বড় একটি অংশ ধ্বংস হয়ে যায়।

১৯৩৪ : বিখ্যাত শিশুশিল্পী শার্লি টেম্পল তার প্রথম চলচ্চিত্র ‘স্ট্যান্ড আপ অ্যান্ড চিয়ার’-এ অভিনয় করেন।
১৯৪৩ : রসায়নবিদ আলবার্ট হফম্যান প্রথম এলএসডির প্রভাব অনুভব করেন।
১৯৯৫ : যুক্তরাষ্ট্রের ওকলাহোমা সিটিতে ভয়াবহ বোমা হামলায় ১৬৮ জন নিহত হয়।

জন্ম

১৯৩৯ : আয়তুল্লাহ খামেনি, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা।
১৯৫৭ : মুকেশ আম্বানি, ভারতীয় শিল্পপতি।
১৯৮৭ : মারিয়া শারাপোভা, রুশ টেনিস খেলোয়াড়।

মৃত্যু

১৮২৪ : লর্ড বায়রন, ইংরেজ কবি।
১৮৮১ : বেঞ্জামিন ডিজরেইলি, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী।
১৯৮৯ : ড্যাফনি ডু মরিয়ের, ব্রিটিশ লেখক।