আজ ৭ এপ্রিল। ১৯৬৬ সালের আজকের দিনে এক শ্বাসরুদ্ধকর অভিযানে ভূমধ্যসাগর থেকে একটি হারিয়ে যাওয়া হাইড্রোজেন বোমা উদ্ধার করে স্পেন কর্তৃপক্ষ। এর কয়েক মাস আগে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ বোমারু বিমানের সঙ্গে জ্বালানি ট্যাংকারের সংঘর্ষ হলে চারটি হাইড্রোজেন বোমা আকাশ থেকে পড়ে যায়। এর মধ্যে দুটি বিস্ফোরিত হলেও একটি অক্ষত অবস্থায় মাটিতে পড়ে এবং চতুর্থটি সাগরে হারিয়ে যায়। অবশেষে এক জেলের দেয়া তথ্যের ভিত্তিতে দীর্ঘ অনুসন্ধানের পর ৭ এপ্রিল গভীর সমুদ্র থেকে এটি উদ্ধার করা হয়।
একনজরে দেখে নেয়া যাক ইতিহাসে আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
১৮০৫ : লুডভিগ ফ্যান বেটোভেন তার বিখ্যাত কম্পোজিশন ‘এরোইকা’র প্রথম পরিবেশনা।
১৮২৭ : ব্রিটিশ রসায়নবিদ জন ওয়াকার কাঠের দিয়াশলাই আবিষ্কার করেন।
১৯০৬ : ভিসুভিয়াস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে নেপলস অঞ্চল বিধ্বস্ত হয়।
১৯২১ : চীনের প্রেসিডেন্ট হিসেবে সান ইয়াত সেন নির্বাচিত হন।
১৯৪৮ : জাতিসংঘের অধীনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়।
১৯৬৬ : স্পেন উপকূলে সাগরে হারানো হাইড্রোজেন বোমা উদ্ধার করা হয়।
১৯৮৮ : আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেয় রাশিয়া।
জন্ম
১৯২০ : রবিশঙ্কর, ভারতীয় সংগীতশিল্পী ও সুরকার।
১৯৩৯ : ফ্রান্সিস ফোর্ড কপোলা, মার্কিন চলচ্চিত্র নির্মাতা।
১৯৫৪ : জ্যাকি চ্যান, চীনা অভিনেতা ও নির্মাতা।
১৯৬৪ : রাসেল ক্রো, অস্ট্রেলীয় অভিনেতা।
মৃত্যু
১৮৯১ : পি টি বার্নাম, মার্কিন প্রদর্শক ও উদ্যোক্তা।
১৯৪৭ : হেনরি ফোর্ড, মার্কিন শিল্পপতি।
১৯৮১ : কিট ল্যামবার্ট, ব্রিটিশ সংগীত ব্যবস্থাপক।












