আজ ৫ এপ্রিল। ১৮৯৩ সালের এদিনে যুক্তরাষ্ট্রে পরিমাপ পদ্ধতিতে বড় পরিবর্তন আনা হয়। তৎকালীন ওজন ও পরিমাপ ব্যুরোর সুপারিনটেনডেন্ট টমাস করউইন মেন্ডেনহল এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশটিতে মেট্রিক পদ্ধতির প্রবর্তন করেন। এর ফলে আগের জটিল ও ভিন্নধর্মী পরিমাপ পদ্ধতির পরিবর্তে ইয়ার্ড ও পাউন্ডের মতো প্রচলিত এককগুলো মিটার ও কিলোগ্রামের ভিত্তিতে নির্ধারিত হতে শুরু করে। এভাবে যুক্তরাষ্ট্রের পরিমাপ ব্যবস্থা আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়ে ওঠে।

এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসে আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—

উল্লেখযোগ্য ঘটনা
১২৪২ : আলেকজান্ডার নেভস্কি বরফের যুদ্ধে টিউটোনিক নাইটদের পরাজিত করেন।
১৬১৪ : ইংরেজ উপনিবেশবাসী জন রলফকে বিয়ে করেন পোকাহন্টাস।
১৮১৫ : ইন্দোনেশিয়ার তাম্বোরা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু হয়।
১৮৭৯ : বলিভিয়া ও পেরুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে চিলি।
১৮৯৩ : যুক্তরাষ্ট্রে মিটার ও কিলোগ্রামকে পরিমাপের মানদণ্ড হিসেবে নির্ধারণ করা হয়।
১৯৫৫ : উইনস্টন চার্চিল স্বাস্থ্যজনিত কারণে প্রধানমন্ত্রীর পদ ছাড়েন।
১৯৯২ : বসনিয়ার রাজধানী সারায়েভোতে অবরোধ শুরু।

জন্ম
১৯০৮ : বেটি ডেভিস, মার্কিন অভিনেত্রী।
১৯১৬ : গ্রেগরি পেক, মার্কিন অভিনেতা।
১৯৩৭ : কলিন পাওয়েল, মার্কিন সামরিক কর্মকর্তা ও রাজনীতিক।
১৯৭৩ : ফারেল উইলিয়ামস, মার্কিন সংগীতশিল্পী ও প্রযোজক।

মৃত্যু
১৯৬৪ : ডগলাস ম্যাকআর্থার, মার্কিন সামরিক কর্মকর্তা।
১৯৯৪ : কার্ট কোবেইন, মার্কিন সংগীতশিল্পী।
১৯৯৭ : অ্যালেন গিন্সবার্গ, মার্কিন কবি।