আজ ২৪ মার্চ। ১৮৮২ সালের আজকের দিনে বিজ্ঞানী রবার্ট কোচ বার্লিন ফিজিওলজিক্যাল সোসাইটিতে যক্ষ্মার জীবাণু আবিষ্কারের ঘোষণা দেন। তার এই ‘জার্ম থিওরি’ বা অণুজীব তত্ত্ব তৎকালীন চিকিৎসা ব্যবস্থার প্রচলিত ভুল ধারণাগুলো বদলে দেয়। সেই সময়ে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে প্রতি সাতটি মৃত্যুর মধ্যে একটির কারণ ছিল এই মরণব্যাধি যক্ষ্মা। কচের এই যুগান্তকারী আবিষ্কার আধুনিক চিকিৎসা বিজ্ঞানে রোগের কারণ শনাক্ত করতে আজও ভিত হিসেবে কাজ করছে।
এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসে আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
১৬০৩ : ইংল্যান্ড ও স্কটল্যান্ডের মুকুট একীভূত করার মাধ্যমে প্রথম জেমস ইংল্যান্ডের সিংহাসনে বসেন।
১৮২৪ : রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বিশ্বখ্যাত সুরকার বিটোফেনের ‘মিসা সোলেমনাস’ প্রথমবারের মতো প্রদর্শিত হয়।
১৮৮২ : রবার্ট কোচ যক্ষ্মার জীবাণু আবিষ্কারের ঘোষণা দিয়ে আধুনিক জীবাণু তত্ত্বের ভিত্তি স্থাপন করেন।
১৮৮৩ : নিউইয়র্ক ও শিকাগোর মধ্যে বিশ্বের প্রথম টেলিফোন কল করা হয়।
১৯০৬ : ব্রিটিশ সাম্রাজ্যের এক আদমশুমারিতে দেখা যায় যে বিশ্বের পাঁচ ভাগের এক ভাগই শাসন করছে ব্রিটেন।
১৯৯৯ : কসোভো যুদ্ধের পরিপ্রেক্ষিতে সার্বভৌম দেশ যুগোস্লাভিয়ার ওপর ন্যাটোর বিমান হামলা শুরু হয়।
২০০২ : প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে হ্যালি বেরি অস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জয় করেন।
জন্ম
১৮৭৪ : হ্যারি হুডিনি, প্রখ্যাত হাঙ্গেরীয়-মার্কিন জাদুকর।
১৯৩০ : স্টিভ ম্যাককুইন, জনপ্রিয় মার্কিন চলচ্চিত্র অভিনেতা।
১৯৫৬ : স্টিভ বালমার, মার্কিন ব্যবসায়ী ও মাইক্রোসফটের সাবেক প্রধান নির্বাহী।
মৃত্যু
১৯০৫ : জুল ভার্ন, প্রখ্যাত ফরাসি কল্পবিজ্ঞান লেখক।
১৯৫৩ : কুইন মেরি, রাজা পঞ্চম জর্জের পত্নী ও রানি দ্বিতীয় এলিজাবেথের দাদি।
১৯৭৬ : ফিল্ড মার্শাল মন্টগোমারি, ব্রিটিশ সেনাবাহিনীর অন্যতম সেরা অধিনায়ক।












