আজ ১১ নভেম্বর। ১৯১৮ সালের এ দিনে ভোর ৫টায় মিত্রশক্তি ও জার্মানি আর্মিস্টিস (যুদ্ধবিরতি) নথিতে স্বাক্ষর করে। এর ছয় ঘণ্টা পর প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে। বিশ্বজুড়ে আজও দিনটিকে ‘আর্মিস্টিস ডে’ হিসেবে স্মরণ করা হয়। এছাড়া আজকের দিনে ঘটেছে আরো কিছু উল্লেখযোগ্য ঘটনা। জন্মগ্রহণ করেছেন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বরা, আবার বিদায়ও নিয়েছেন অনেকে। এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম ও মৃত্যু।

উল্লেখযোগ্য ঘটনা
১১৫৮ : ফ্রেডেরিক বারবারোসা নিজেকে উত্তর ইতালির শাসক ঘোষণা করেন।
১৪৯৩ : ক্রিস্টোফার কলম্বাস ক্যারিবীয় দ্বীপ সাবা আবিষ্কার করেন।
১৮১১ : কলম্বিয়ার কার্টাজেনা স্পেন থেকে স্বাধীনতা ঘোষণা করে।
১৮৮০ : অস্ট্রেলিয়ান অপরাধী নেড কেলিকে মেলবোর্নে ফাঁসি দেয়া হয়।
১৮৮৯ : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঞ্চলকে রাজ্যের মর্যাদা দেয়া হয়।
১৯১৮ : ভোরে ফার্দিনান ফশের রেলগাড়ির কামরায় মিত্রশক্তি ও জার্মানির মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। ছয় ঘণ্টা পর শেষ হয় প্রথম বিশ্বযুদ্ধ।
১৯২০ : লন্ডনের হোয়াইটহলে ব্রিটিশ যুদ্ধাহত সৈনিকদের স্মরণে ‘দ্য সেনোটাফ’ উন্মোচন করা হয়। একই দিনে লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ও প্যারিসের আর্ক দ্য ত্রিয়ঁফে অজ্ঞাত সৈনিকের কবরস্থ কাজ সম্পন্ন হয়।
১৯৬১ : সোভিয়েত ইউনিয়নের স্টালিনগ্রাদের নাম পরিবর্তন করে ‘ভলগোগ্রাদ’ রাখা হয়।
১৯৭৫ : অ্যাঙ্গোলা পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। একই দিনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী গফ হুইটল্যাম পদচ্যুত হন।
১৯৯২ : ইংল্যান্ডের চার্চে নারী পুরোহিত নিয়োগের অনুমোদন দেয়া হয়।
১৯৯৪ : বিল গেটস লিওনার্দো দা ভিঞ্চির ‘কোডেক্স’ পাণ্ডুলিপি ক্রয় করেন।

জন্ম
১৮২১ : রুশ ঔপন্যাসিক ফিওদর দস্তয়েভস্কি।
১৮৮৫ : মার্কিন সেনানায়ক জর্জ প্যাটন।
১৮৯৬ : আমেরিকান মাফিয়া নেতা লাকি লুসিয়ানো।
১৯২২ : মার্কিন কথাসাহিত্যিক কার্ট ভনেগাট।
১৯৭৪ : মার্কিন অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও।

মৃত্যু
১৮৮০ : অস্ট্রেলিয়ান বিদ্রোহী নেড কেলি।
১৯৯৮ : আইরিশ সংগীতশিল্পী প্যাডি ক্ল্যানসি।