আজ ৯ এপ্রিল। ১৯৬৬ সালের আজকের দিনে যুক্তরাষ্ট্রের টেক্সাসের অ্যাস্ট্রোডোমে ইতিহাসের প্রথম ইনডোর বেসবল ম্যাচ অনুষ্ঠিত হয়। নিউইয়র্ক ইয়াংকিজকে হারিয়ে সেই ম্যাচে জয় পায় হিউস্টন অ্যাস্ট্রোস। বিশ্বের প্রথম এ শীতাতপ নিয়ন্ত্রিত ইনডোর স্টেডিয়ামটি হিউস্টনের তৎকালীন মেয়র রয় মার্ক হফহেইঞ্জের উদ্যোগে নির্মিত হয়েছিল। হিউস্টনের চরম গরম ও আর্দ্র আবহাওয়ায় স্বস্তিতে খেলা উপভোগ করার লক্ষ্যেই মূলত এটি তৈরি করা হয়েছিল।

একনজরে দেখে নেয়া যাক ইতিহাসে আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—

উল্লেখযোগ্য ঘটনা
১৪১৩ : পঞ্চম হেনরি ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন।
১৮৬৫ : মার্কিন গৃহযুদ্ধের সমাপ্তি ঘটে। কনফেডারেট জেনারেল রবার্ট ই লি জেনারেল ইউলিসিস এস গ্রান্টের কাছে আত্মসমর্পণ করেন।
১৯১৮ : রাশিয়ার কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করে লাটভিয়া।
১৯৪০ : ডেনমার্ক ও নরওয়ে আক্রমণ করে নাৎসি জার্মানি। মাত্র ছয় ঘণ্টার লড়াইয়ের পর ডেনমার্ক আত্মসমর্পণ করে।
১৯৫৯ : নাসা তাদের প্রথম মহাকাশ অভিযান ‘প্রজেক্ট মার্কারি’র জন্য সাতজন নভোচারীর নাম ঘোষণা করে।
১৯৬৬ : হিউস্টনে বিশ্বের প্রথম ইনডোর স্টেডিয়ামে বড় লিগের বেসবল খেলা অনুষ্ঠিত হয়।

জন্ম
১৮০৬ : ইসমবার্ড কিংডম ব্রুনেল, ব্রিটিশ প্রকৌশলী।
১৮২১ : চার্লস বোদলেয়ার, ফরাসি সাহিত্যিক।
১৮৩০ : এডওয়ার্ড মাইব্রিজ, ব্রিটিশ আলোকচিত্রী।
১৯২৬ : হিউ হেফনার, মার্কিন প্রকাশক ও উদ্যোক্তা।

মৃত্যু
১৬২৬ : ফ্রান্সিস বেকন, ইংরেজ দার্শনিক।
১৮৮২ : দান্তে গ্যাব্রিয়েল রোসেটি, ব্রিটিশ কবি ও চিত্রশিল্পী।
১৯৫৯ : ফ্রাঙ্ক লয়েড রাইট, মার্কিন স্থপতি।
১৯৯৯ : ইব্রাহিম বারি মাইনা সারা, নাইজারের প্রেসিডেন্ট।