আজ ১৬ মার্চ। ১৬২১ সালের আজকের দিনে যুক্তরাষ্ট্রের প্লাইমাউথ কলোনিতে বসতি স্থাপনকারী ইউরোপীয়দের সঙ্গে প্রথম সরাসরি যোগাযোগ করেন আবেনাকি জনগোষ্ঠীর সদস্য সামোসেট। তিনি ইংরেজিতে তাদের অভিবাদন জানিয়ে সবাইকে অবাক করে দিয়েছিলেন। উপকূলে মাছ ধরতে আসা জেলেদের কাছ থেকে তিনি ইংরেজি রপ্ত করেছিলেন। সামোসেট তার জীবনের শেষ পর্যন্ত স্থানীয় অধিবাসী ও নতুন বসতিদের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে ভূমিকা রাখেন।

এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসে আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—

উল্লেখযোগ্য ঘটনা

১৬২১ : স্থানীয় নেতা সামোসেট আমেরিকার প্লাইমাউথ কলোনিতে ইংরেজ বসতি স্থাপনকারীদের সঙ্গে প্রথম যোগাযোগ করেন।

১৬৬০ : ২১ বছর পর ইংল্যান্ডের লং পার্লামেন্ট ভেঙে দেয়া হয়।

১৮৩৪ : চার্লস ডারউইন বিগল জাহাজে করে প্রথমবার ফকল্যান্ড দ্বীপপুঞ্জে পৌঁছান।

১৮৬৭ : অ্যান্টিসেপটিক শল্যচিকিৎসা নিয়ে জোসেফ লিস্টারের গবেষণাপত্র প্রথম প্রকাশিত হয়।

১৮৭২ : লন্ডনে ফুটবল ইতিহাসের প্রথম এফএ কাপ ফাইনাল অনুষ্ঠিত হয়।

১৯২২ : ব্রিটেনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা লাভ করে মিসর।

১৯২৬ : প্রথমবার তরল জ্বালানিচালিত রকেট উৎক্ষেপণ করেন রবার্ট এইচ গডার্ড।

১৯৩৫ : ভার্সাই চুক্তি লঙ্ঘন করে পুনরায় সমরাস্ত্র তৈরির ঘোষণা দেন অ্যাডলফ হিটলার।

১৯৬৬ : জেমিনি-৮ মিশনে প্রথম মহাকাশযাত্রায় অংশ নেন নীল আর্মস্ট্রং।

১৯৮৮ : ইরাকের কুর্দি শহর হালাবজায় রাসায়নিক গ্যাস হামলায় কয়েক হাজার মানুষ নিহত হন।

জন্ম

১৯১১ : জোসেফ মেঙ্গেলে, কুখ্যাত নাৎসি জার্মান চিকিৎসক।

১৯২৬ : জেরি লুইস, জনপ্রিয় মার্কিন কমেডিয়ান ও অভিনেতা।

১৯২৭ : ভ্লাদিমির কোমারভ, সোভিয়েত মহাকাশচারী।

১৯৪১ : বার্নার্দো বার্তোলুচ্চি, অস্কারজয়ী ইতালীয় চলচ্চিত্র পরিচালক।

১৯৫৩ : রিচার্ড স্টলম্যান, মার্কিন কম্পিউটার প্রোগ্রামার ও মুক্ত সফটওয়্যার আন্দোলনের প্রতিষ্ঠাতা।

মৃত্যু

১৭৯২ : সুইডেনের রাজা তৃতীয় গুস্তাভ আততায়ীর গুলিতে আহত হন এবং পরে মারা যান।

১৯৭০ : ট্যামি টেরেল, প্রখ্যাত মার্কিন সংগীতশিল্পী।

১৯৭৫ : টি-বোন ওয়াকার, বিখ্যাত মার্কিন ব্লুজ গিটারবাদক।