ডায়াবেটিক নিউরোপ্যাথি হলো এক ধরনের স্নায়ুর ক্ষতি, যা ডায়াবেটিস রোগীদের হতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে রক্তের উচ্চ শর্করার মাত্রা সারা শরীরে স্নায়ুকে ক্ষতিগ্রস্ত করতে পারে, তবে ডায়াবেটিক নিউরোপ্যাথি প্রায়ই পা ও পায়ের স্নায়ুকে প্রভাবিত করে।
ডায়াবেটিক নিউরোপ্যাথি নিজে একটি রোগ নয়; এটি একটি গুরুতর অবস্থা, যা ডায়াবেটিসের অন্তর্নিহিত রোগের ফলে হয়। এ রোগের কারণে সৃষ্ট জটিলতা বন্ধ করতে সঠিক চিকিৎসা করা প্রয়োজন। এছাড়া স্বাস্থ্যকর জীবনধারা এবং রক্তে শর্করার উচ্চ মাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে ডায়াবেটিক নিউরোপ্যাথি প্রতিরোধ করা সম্ভব।
লক্ষণ
বমি বমি ভাব, বদহজম বা বমি
হাত বা পায়ে অসাড়তা
হাঁটতে অসুবিধা
পায়ে জ্বালাপোড়া, বিশেষ করে রাতে
স্ফীত হওয়া বা পূর্ণতা
পেশির দুর্বলতা
ডায়রিয়া
কোষ্ঠকাঠিন্য
মাথা ঘোরা
অতিরিক্ত বা কমে যাওয়া ঘাম
চোখে সমস্যা
যখন ডাক্তার দেখাবেন?
অসাড়তা বা ব্যথা থাকলে
পায়ের সমস্যা, হাঁটতে অসুবিধা বা ভারসাম্য রাখতে সমস্যা হলে
কারণ
রক্তে উচ্চ শর্করার মাত্রা
উচ্চ কোলেস্টেরলের মাত্রা
শারীরিক আঘাত
ধূমপান ও অত্যধিক অ্যালকোহল সেবন
ভিটামিন বি ১২-এর অভাবের অভাব
প্রতিরোধ
রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখা
নিয়মিত ব্যায়াম করা
একটি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস
ধূমপান ও অতিরিক্ত অ্যালকোহল সেবন এড়িয়ে চলা










