জন্মগ্রহণ করার পর যেকোনো শিশুকে নবজাতক বলা হয়। নবজাতকের আদর্শ খাবার কেবল মায়ের দুধ। জন্মের পর নবজাতক কিছু রোগে বেশি আক্রান্ত হয়। তার মধ্যে একটি হলো পেরিনেটাল অ্যাসফিক্সিয়া। অর্থাৎ যে শিশু জন্মের পরপর কান্না করে না বা দেরিতে কাঁদে।

আমাদের দেশের প্রান্তিক অঞ্চলগুলোয় জন্ম নেয়া শিশুর ক্ষেত্রে এটি দেখা যায়। কারণ সেখানে শিশুরা সঠিক কেয়ার পায় না। অনেক ক্ষেত্রে দেখা যায়, শিশু নরমাল ডেরিভারির জন্য উপযুক্ত না হলেও করানো হয়। সেক্ষেত্রে এটি বেশি দেখা দেয়।

পেরিনেটাল অ্যাসফিক্সিয়া থেকে অনেক জটিলতা হয়। এটার কারণে বাচ্চাদের পরবর্তী সময়ে যে বিকাশ সেটা ঠিকমতো হয় না। তার ব্রেইনে ঠিকমতো অক্সিজেন পৌঁছায় না।

পেরিনেটাল অ্যাসফিক্সিয়া (নিওনেটাল অ্যাসফিক্সিয়া বা জন্ম শ্বাসরোধ নামেও পরিচিত) হলো একটি চিকিৎসা অবস্থা, যা একটি নবজাতকের অক্সিজেনের বঞ্চনার ফলে জন্মের প্রক্রিয়ার সময় যথেষ্ট দীর্ঘ সময় ধরে শারীরিক ক্ষতি করে, সাধারণত মস্তিষ্কের। এটি একটি গুরুতর অবস্থা, যার কারণে শিশুর গুরুত্বর অসুস্থতা এমনকি মৃত্যুও হতে পারে।

জন্মের প্রথম ১ মিনিটের মধ্যে বার্থ অ্যাসফিক্সিয়া বা জন্মকালীন শ্বাসরুদ্ধতা, সংক্রমণ এবং অপরিণত শিশুর জন্মের কারণে বাংলাদেশে প্রতি বছর প্রায় ৮০ হাজার নবজাতকের মৃত্যু হচ্ছে, যা মোট শিশুমৃত্যুর ৬০ ভাগ। এর মধ্যে জন্মকালীন শ্বাসরুদ্ধতার কারণেই ১৯ হাজার নবজাতকের মৃত্যু হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১১ সালের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।