রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৯০ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪৫টি মামলা দায়ের করা হয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।

এসময় রমনা বিভাগ ২৫ জন, লালবাগ বিভাগ ৬০, ওয়ারী বিভাগ ৬৩, মতিঝিল বিভাগ ৬২, তেজগাঁও বিভাগ ৬৪, মিরপুর বিভাগ ১৩৯, গুলশান বিভাগ ৩৪, উত্তরা বিভাগ ৩৪ ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৯ জনকে গ্রেফতার করেছে।

এছাড়া অভিযানকালে ১৩ হাজার ৪৪৮ পিস ইয়াবা, ৭৯ কেজি ১০০ গ্রাম গাঁজা, ২ বোতল বিদেশী মদ, ১টি চাপাতি, ১টি কাটার, ১ ভরি ১ আনা ১ রত্তি স্বর্ণালংকার, ৩টি মোটরসাইকেল, ১১টি মোবাইল, ২৬ লাখ ৩৬ হাজার ৮৩০ টাকা এবং ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

গতকাল রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।