বন্ধ্যাত্বের প্রকৃত কারণ সম্পর্কে আমাদের দেশের অনেক মানুষই এখনো সচেতন নন। এ কারণে দীর্ঘদিন ধরেই কিছু ভুল ধারণা মানুষের মনে ও সমাজে স্থান করে নিয়েছে। এ রকম কিছু ভুল ধারণা এবং এর পেছনের প্রকৃত বৈজ্ঞানিক ফ্যাক্ট এখানে তুলে ধরা হয়েছে—

শ্রুতি: কফি গর্ভবতী হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয়

ফ্যাক্ট:  পরিমিত পরিমাণে কফি পান করা গর্ভধারনের সম্ভাবনার ওপর কোনো প্রভাব ফেলে না।

শ্রুতি:  একবার গর্ভবতী হওয়ার পর ধূমপান ছেড়ে দেয়া যায়

ফ্যাক্ট:  ধূমপান শুধু নারীর জন্যই নয়, নারীর গর্ভের সন্তানের জন্যও ক্ষতিকর। এটি গর্ভধারণের সক্ষমতা হ্রাস করতে পারে। অতএব কেউ যদি গর্ভবতী হওয়ার পরিকল্পনা করেন তবে ধূমপান ত্যাগ করার পরামর্শ দেয়া হয়।

শ্রুতি:  আঁটসাঁট পোশাক শুক্রাণুর মান কমিয়ে দেয়

ফ্যাক্ট:  এটির কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই।

শ্রুতি:  দীর্ঘস্থায়ী বেদনাদায়ক ও অনিয়মিত মাসিক বন্ধ্যাত্বের কারণ হয়

ফ্যাক্ট:  বেদনাদায়ক মাসিক গর্ভধারণের পর প্রভাব ফেলে না। প্রকৃতপক্ষে একটি বেদনাদায়ক মাসিক সুস্থ ডিম্বস্ফোটন চক্রের একটি চিহ্ন।

শ্রুতি:  গর্ভবতী হওয়ার জন্য রক্তের গ্রুপ প্রভাব ফেলে

ফ্যাক্ট:  রক্তের গ্রুপ উর্বরতা প্রভাবিত করে না।

শ্রুতি:  বন্ধ্যাত্ব বংশগত

ফ্যাক্ট: বেশির ভাগ বন্ধ্যাত্ব সমস্যা বংশগত নয়। এটি একটি পৃথক জীবনধারা এবং স্বাস্থ্যের অবস্থার ওপর নির্ভর করতে পারে।

শ্রুতি:  কঠোর পরিশ্রম করলে বন্ধ্যাত্ব দূর করা যায়

ফ্যাক্ট:  বন্ধ্যাত্ব নিয়ন্ত্রণ একজন ব্যক্তির হাতে নয়। বিভিন্ন বন্ধ্যাত্বের চিকিৎসার মাধ্যমে গর্ভধারণের সম্ভাবনাকে বাড়িয়ে তোলা হয়।

শ্রুতি:  ‘রেট্রোভার্টেড’ জরায়ু

ফ্যাক্ট:  প্রতি পাঁচজন নারীর মধ্যে একজনের ‘রেট্রোভার্টেড’ জরায়ু থাকে। এটি স্বাভাবিক বিষয়। গর্ভধারণের ওপর এটি কোনো প্রভাব ফেলে না।

শ্রুতি:  বন্ধ্যাত্ব পুরুষদের তুলনায় নারীদের সঙ্গে বেশি সম্পর্কিত

ফ্যাক্ট:  বিশ্বে ৩৫ শতাংশ বন্ধ্যাত্ব নারীদের সঙ্গে সম্পর্কিত, বাকি ৩৫ শতাংশ পুরুষের সঙ্গে এবং ২০ শতাংশ উভয়ের সঙ্গে সম্পর্কিত। আর ১০ শতাংশ অনির্ধারিত।

শ্রুতি:  মদ পানের চেয়ে ওয়াইন পান করা উত্তম

ফ্যাক্ট:  যেকোনো পরিমাণের অ্যালকোহল ভ্রূণের ত্রুটির কারণ হতে পারে। অতএব গর্ভাবস্থার পরিকল্পনা করার সময় এটি এড়ানো ভালো।

শ্রুতি:  নারীদের গর্ভবতী হওয়ার সম্ভাবনা তাদের ৩০-এর শেষের দিকে এবং ৪০-এর শুরুর দিকে বেশি হয়

ফ্যাক্ট:  একজন নারী যখন ৩৫ বছর বয়সে পৌঁছান, তখন তার গর্ভবতী হওয়ার সম্ভাবনা তার ২০-এর প্রথম দিকে অর্ধেক হয়ে যায়।

শ্রুতি:  খাদ্যাভ্যাস এবং শরীরের ওজন উর্বরতা প্রভাবিত করে না

ফ্যাক্ট:  খারাপ পুষ্টি এবং অস্বাভাবিক বডি মাস ইনডেক্স (বিএমআই) শুক্রাণু ও ডিম্বাণুর গুণমানকে বিরূপভাবে প্রভাবিত করে।

শ্রুতি:  ইন ভিট্রো ফার্টিলাইজেশনের (আইভিএফ) মাধ্যমে চিকিৎসার ফলে একাধিক সন্তান হতে পারে

ফ্যাক্ট:  আইভিএফের লক্ষ্য সফলভাবে একটি সুস্থ শিশুর জন্ম দেয়া।

শ্রুতি:  দুর্বল গর্ভ বন্ধ্যাত্বে অবদান রাখতে পারে

ফ্যাক্ট:  বন্ধ্যাত্ব বিভিন্ন কারণে হতে পারে। সিদ্ধান্তে যাওয়ার আগে একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করা জরুরি।