ইসরায়েলের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে ইরান। দেশটির দাবি, ওই দুইজন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট।
বার্তা সংস্থা তাসনিম নিউজের বরাত দিয়ে এক প্রতিবেদনে আজ রোববার (১৫ জুন) এ তথ্য জানিয়েছে আল জাজিরা। এতে বলা হয়েছে, এই দুই ব্যক্তি আলবোর্জ প্রদেশে বিস্ফোরক ও বৈদ্যুতিক সরঞ্জাম তৈরির সময় ধরা পড়েছেন।
এর আগেও বহুবার মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে একাধিক ব্যক্তিকে গ্রেফতার ও মৃত্যুদণ্ড দিয়েছে ইরান। বিশেষ করে দেশটির পরমাণু কর্মসূচি ব্যাহত করতে নাশকতা বা হত্যাচেষ্টায় জড়িত থাকার অভিযোগে তাদের শাস্তি দেয়া হয়েছে।















