প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র অ্যারো ইন্টারসেপ্টরের ঘাটতির মুখে পড়েছে ইসরায়েল। বুধবার (২৮ জুন) মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ইসরায়েল প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র অ্যারো ইন্টারসেপ্টরের ঘাটতির মুখে পড়েছে। এতে ইরানের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সক্ষমতা এতে হুমকির মুখে পড়তে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা পত্রিকাটিকে জানিয়েছেন, ওয়াশিংটন বেশ কয়েক মাস ধরেই ইসরায়েলের এই সক্ষমতা সংকট সম্পর্কে অবগত। ইসরায়েলের প্রতিরক্ষাব্যবস্থাকে শক্তিশালী করতে স্থল, সমুদ্র ও আকাশপথে অতিরিক্ত প্রতিরক্ষাপ্রণালী মোতায়েন করছে যুক্তরাষ্ট্র।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী গোলাবারুদের সংক্রান্ত বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।















