নেপালে চলমান বিক্ষোভে এবার হামলা হয়েছে দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পাওডেলের বাসভবনে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাজধানী কাঠমান্ডুর বোহারাটার এলাকায় অবস্থিত তার ব্যক্তিগত বাসভবনে বিক্ষোভকারীরা ভাঙচুর চালায়।খবর দ্য হিমালয়ান।

পরে প্রেসিডেন্টের বাড়ির কিছু অংশে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। প্রত্যক্ষদর্শীদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছেন, ঘটনাস্থল থেকে ঘন ধোঁয়া উড়তে দেখা যায়, আর বিক্ষোভকারীরা বাসভবন ঘিরে স্লোগান দিতে থাকে।

অগ্নিসংযোগের ঘটনায় ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র এখনো পরিষ্কার নয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে বিপুলসংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

এছাড়া সিংহদরবার ও ফেডারেল পার্লামেন্ট ভবনে প্রবেশ করেে বিক্ষোভকারীরা। দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত বাসভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালাচ্ছে। এসব ঘটনার মধ্যে রয়েছে, প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির বাড়ি (বালাকোট, ভক্তপুর), নেপালি কংগ্রেস সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাদের বাসভবন (বুধানিলকান্তা ও ধরানগাঁধি), মাওবাদী কেন্দ্রের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহালের খুমালটার বাসভবন, যোগাযোগ মন্ত্রী প্রিথ্বী সুব্বা গুরং, স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক ও জ্বালানী মন্ত্রী দীপক খড্কার বাসভবনে হামলা ও অগ্নিসংযোগ।

এসব ঘটনায় রাজধানী কাঠমান্ডু ও আশপাশের এলাকায় উত্তেজনা বেড়েছে। নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে, তবে সম্পূর্ণ ক্ষতির চিত্র এখনো স্পষ্ট নয়।