নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন চিকিৎসকরা। কারণ তাদেরই সংক্রমিত রোগীর খুব কাছে গিয়ে চিকিৎসা দিতে হয়। এ পরিস্থিতিতে চিকিৎসকদের সুরক্ষার জন্য দূর থেকে হূত্স্পন্দন শুনতে পাওয়া যাবে, এমন একটি ‘ডিজিটাল স্টেথোস্কোপ’
তৈরি করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি অব বোম্বে (আইআইটি-বি)।
আইআইটি বোম্বের তৈরি করা এ ‘ডিজিটাল স্টেথোস্কোপ’
দিয়ে দূর থেকে হূত্স্পন্দন শোনা ও রেকর্ড করা যাবে। এটা চিকিৎসকদের সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে সহায়তা করবে এবং কভিড-১৯ সংক্রমিত ব্যক্তির সঙ্গে অতিরিক্ত যোগাযোগ থেকে রক্ষা করবে। স্মার্ট স্টেথোস্কোপ রোগীর বুক থেকে প্রাপ্ত ডেটা বা হূত্স্পন্দনের শব্দ ব্লুটুথের মাধ্যমে চিকিৎসকের কাছে চলে যাবে। এছাড়া এটার মাধ্যমে হূত্স্পন্দন বিশ্লেষণের পাশাপাশি ফলোআপের জন্য এ তথ্য অন্যান্য চিকিৎসকের সঙ্গে শেয়ার করা যায়। দলটি ভারতের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে এক হাজার স্মার্ট স্টেথোস্কোপ বিতরণ করেছে।
স্টেথোস্কোপটির ডেভেলপারদের একজন আদর্সা কে বলেন, কভিড-১৯ আক্রান্তদের শ্বাসকষ্ট হয়। এমন রোগীর চিকিৎসা দেয়ার জন্য চিকিৎসকরা স্টেথোস্কোপ ব্যবহার করেন। আর এখান থেকে চিকিৎসকদের মধ্যে কভিড-১৯ সংক্রমণ ঘটছে বলে প্রমাণ পাওয়া গেছে।
ইন্ডিয়া টুডে





