নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে যেন থেমে গেছে সবকিছু। স্বাভাবিকভাবেই করোনার প্রভাব এড়াতে পারেনি পদার্থবিদ্যার বৃহত্তম পরীক্ষাকেন্দ্রটিও। 

পৃথিবীর বৃহত্তম মহাজাগতিক রশ্মি পর্যবেক্ষণকারী সংস্থা পিয়েরে অগার অবজারভেটরি। কিন্তু সেই সংস্থাও এড়াতে পারেনি নভেল করোনাভাইরাসের ভয়াবহ বিপর্যয়ের প্রভাব। আর্জেন্টিনার মালারগের অদূরে মেনডোজা অঞ্চলে অবস্থিত এ সংস্থাটির খোলা জায়গা এখন গবাদি পশুর বিচরণক্ষেত্রে পরিণত হয়েছে। যেখানে তিন হাজার বর্গকিলোমিটার জায়গাজুড়ে এখন কেবল পানিভর্তি ১ হাজার ৬০০-এর বেশি ট্যাংক ছড়িয়ে-ছিটিয়ে আছে। মজা করে অনেকে এটাকে সামাজিক দূরত্বের উদাহরণ হিসেবেও উল্লেখ করছে। 

এদিকে ইংগো আলেকোটে নামে এক পদার্থবিদ—যিনি বারিলোচে অ্যাটমিক সেন্টারে প্রজেক্ট ম্যানেজার হিসেবে কর্মরত আছেন—বলেন, দেশব্যাপী লকডাউনের কারণে রক্ষণাবেক্ষণকারী কর্মীরা এখন ডিটেক্টরগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে পারছে না। যার মাঝে নষ্ট ব্যাটারিগুলো বদলে দেয়ার কাজটিও আর করা যাচ্ছে না। এভাবে দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ করা না হলে অনেক ডিটেক্টর বন্ধ হয়ে যাবে। এরই মধ্যে যে ডিটেক্টর মহাকাশের অতিবেগুনি রশ্মি পর্যবেক্ষণ করত, সেটিও বন্ধ হয়ে গেছে। 

নেচার