সম্প্রতি ঘরের বাইরে গেলে মাস্ক অথবা মুখমণ্ডল ঢেকে রাখতে এখন পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। যদিও এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও সিডিসির পক্ষ থেকে মাস্ক পরার প্রয়োজন নেই বলে জানানো হয়েছিল। তবে সার্জিক্যাল মাস্ক নয়, কাপড়ের মাস্ক পরতে সিডিসির পক্ষ থেকে পরামর্শ দেয়া হয়েছে। এ-সংক্রান্ত খবরটি বণিক বার্তায় শনিবার প্রকাশিত হয়। 

সম্প্রতি ইউনিভার্সিটি অব হংকংয়ের একটি গবেষক দল কভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে সার্জিক্যাল মাস্ক পরার পরামর্শ দিয়েছে। তার জানিয়েছে, সার্জিক্যাল মাস্ক ব্যবহার করলে মৌসুমি যেসব করোনাভাইরাস আছে, সেগুলোকে ঠেকানো যাবে। একই সঙ্গে সার্জিক্যাল মাস্ক কভিড-১৯ বা সার্স-কোভ-২-এর সংক্রমণও প্রতিরোধ করতে সক্ষম।

মৌসুমি করোনাভাইরাস সাধারণ জ্বর-কাশির অন্যতম কারণ। হংকং বিশ্ববিদ্যালয়ের গবেষক বেঞ্জামিন কাউলিং ও সহকর্মীরা মৌসুমি করোনাভাইরাসে আক্রান্ত কয়েকজন স্বেচ্ছাসেবীকে নিয়ে পরীক্ষা করেন। তারা আক্রান্তদের মুখ বাতাসে ভেসে বেড়ানো কণাকে আটকাতে সক্ষম জেসানডিট-টু ডিভাইসে রাখেন। তারা দেখতে পান মাস্ক না পরা স্বেচ্ছাসেবীদের মুখ থেকে সূক্ষ্ম ও মোটা দুই ধরনের করোনাভাইরাস আরএনএ বের হচ্ছে। কিন্তু মাস্ক পরিহিতদের মুখ থেকে দুই ধরনের আরএনএ নির্গমন কম হচ্ছে। মোটা কণাগুলো সর্দি-কাশির সঙ্গে নিঃসরণ হয়, আর সূক্ষ্ম কণাগুলো নিঃসৃত হয় শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে।

নেচার ম্যাগাজিন