নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিপর্যস্ত গোটা দুনিয়া। তবে আক্রান্ত দেশগুলোর মাঝে সবচেয়ে বেশি সংকটে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রতি মুহূর্তে দেশটিতে নতুন আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। দেশটিতে এখন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বিশ্বের সবচেয়ে বেশি। এমনকি মৃত্যুর দিক থেকে বাকিদের ছাড়িয়ে যাওয়ার পথে তারা। এ অবস্থায় মরদেহ কবর দেয়াও কঠিন হয়ে দাঁড়িয়েছে দেশটিতে। যে কারণে গণকবর তৈরি করে মরদেহ কবর দেয়া হচ্ছে নিউইয়র্কে।

যেকোনো একটি দেশের শহর হিসেবে নিউইয়র্কে এখন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। বৃহস্পতিবার পর্যন্ত শহরটিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ৫৯ হাজার ৯৩৭ জন। যাদের মাঝে মৃত্যুবরণ করেছে সাত হাজার।

ড্রোনে ধারণ করা একটি দৃশ্যে দেখা হার্ট আইল্যান্ডে গণকবর দিতে দেখা গেছে। ১৫০ বছর ধরে এটি ব্যবহার করা হয়ে আসছিল শেষকৃত্য আয়োজন করতে না পারাদের সমাহিত করার জন্য। তবে নিশ্চিত করে বলা না গেলেও ধারণা করা হচ্ছে এ গণকবরে এখন করোনা আক্রান্ত রোগীদের কবর দেয়া হচ্ছে। তবে এ কবরে সাধারণত সপ্তাহে একদিন সমাহিত করার নিয়ম থাকলেও এখন পাঁচদিনই কবর দেয়া হচ্ছে।

এসব কবর দেয়ার কাজটি এতদিন ধরে করে আসছিল শহরের প্রধান কারাগার রিকার্স আইল্যান্ডের কয়েদিরা। কিন্তু এখন কাজের পরিমাণ এতটাই বেড়েছে যে চুক্তি ভিত্তিতে দায়িত্ব অর্পণ করতে হচ্ছে।

বিবিসি