আমাদের ফার্টিলিটি সেন্টারের কাজ শুরু হয় ২০০৬ সালে। ফার্টিলিটি সেন্টার আসলে কী? আমরা জানি মাতৃত্ব যেকোনো দম্পতির জন্য আশীর্বাদ। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অনেকেই এ মাতৃত্ব বা সন্তান লাভের সৌভাগ্য থেকে অনেক সময় বঞ্চিত হন। ফার্টিলিটি সেন্টারের দায়িত্ব এখান থেকে শুরু। আমাদের সুযোগ আছে নিঃসন্তান দম্পতিদের সন্তান দানে সহায়তার মাধ্যমে তাদের পাশে এসে দাঁড়ানোর। ফার্টিলিটি সেন্টারের কাজটা মূলত এখানেই।
আমরা যারা এখানে আছি তাদের প্রধান কাজই হচ্ছে নিঃসন্তান দম্পতিদের পাশে দাঁড়ানো। তাদের সঠিক দিকনির্দেশনা দেয়া। কার্যকারণগুলো খুঁজে বের করে সঠিক চিকিৎসা দেয়া। চিকিৎসা বলতে এখন শুধু ওষুধপত্র, ইনজেকশন বোঝায় না। সার্বিক দিকনির্দেশনা দেয়ার প্রয়োজন হতে পারে। যেমন সেটা তার জীবনাচরণের ওপর হতে পারে বা মানসিকভাবে—সব ধরনের সহযোগিতা করে সাফল্যের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া। আমাদের কাছে যখন রোগী আসে তখন আমরা চিকিৎসক, সেবিকা সবাইকে নিয়ে একসঙ্গে বসি।
আমাদের এ নিঃসন্তান দম্পতিরা, নিজেদের ব্যাপারে নিজেরাও অনেক সময় শেয়ার করতে চান না একটা সামাজিক ট্যাবু বা ভয়ে এই ভেবে যে"আমাদের মানুষ কী মনে করবে! এখানে আমরা সবসময় তাদের বোঝাতে চাই যে সন্তান না হওয়া কোনো দোষ বা অভিশাপ নয়। যেকোনো সমস্যা হলেই দ্রুততম সময়ের মধ্যে চিকিৎসকের কাছে আসা এবং তা নিয়ে ওয়ার্ক আউট করা প্রয়োজন, যেন দ্রুততম সময়ের মাঝেই সফলতা আসে।
স্কয়ার হসপিটাল একটা টারশিয়ারি সেন্টার এবং এ সেন্টারে এক ছাদের নিচে সব ধরনের চিকিৎসাসেবা থাকায় আইভিএফের চিকিৎসা চলাকালে অন্য কোনো ডিপার্টমেন্টের সহায়তা যদি আমাদের লাগে আমরা তা সহজেই গ্রহণ করতে পারি।
সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নিউজ বা তথ্য আমরা রোগীর কাছে পৌঁছাতে চাই তা হলো আপনার সন্তানহীনতা নিয়ে উদ্বিগ্ন থকালে সময়ক্ষেপণ বা কালক্ষেপণ করবেন না। যেহেতু ফার্টিলিটির সঙ্গে বয়সের বা সময়ের একটা সরাসরি সম্পর্ক আছে তাই দ্রুততম সময়ের মধ্যে আপনারা ফার্টিলিটি সেন্টারে যোগাযোগ করবেন।
- কনসালট্যান্ট, স্কয়ার ফার্টিলিটি সেন্টার






