কোরবানি ঈদ উপলক্ষে বাটারফ্লাই কোম্পানি এলজি রেফ্রিজারেটর ও ডিপ ফ্রিজ সাশ্রয়ী মূল্যে বিক্রি করছে। এছাড়া তাদের নিজস্ব ব্র্যান্ড ইকোপ্লাসের আধুনিক প্রযুক্তির রেফ্রিজারেটর ও ডিপ ফ্রিজ বাজারে পাওয়া যাচ্ছে। বিভিন্ন মডেলের ফ্রিজগুলোয় ক্রেতারা কম্প্রেসরে ১০ বছর ওয়ারেন্টি, দুই বছরের ফ্রি সার্ভিস এবং স্পেয়ার পার্টসে দুই বছরের ওয়ারেন্টি পাবেন। এলজি রেফ্রিজারেটর সর্বনিম্ন ২৯ হাজার ৯০০ টাকা এবং সর্বোচ্চ ২ লাখ ২০ হাজার টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া ডিপ ফ্রিজ সর্বোচ্চ ৪৭ হাজার ৫০০ টাকা এবং সর্বনিম্ন ৩১ হাজার ৯০০ টাকায় কিনতে পারবেন ক্রেতারা। এছাড়া ইকোপ্লাস রেফ্রিজারেটর সর্বোচ্চ ৪৩ হাজার ৯০০ টাকা এবং সর্বনিম্ন ২৪ হাজার ৭৫০ টাকায় পাওয়া যাচ্ছে। এ ব্র্যান্ডের ডিপ ফ্রিজ সর্বোচ্চ ৩৫ হাজার ৯০০ টাকা এবং ১২ হাজার ৬৫০ টাকায় পাওয়া যাচ্ছে।






