বিভিন্ন ক্যাটাগরির ৩০টি মডেলের রেফ্রিজারেটর নিয়ে কোরবানি ঈদের বাজারে এসেছে শীর্ষস্থানীয় কনজিউমার ইলেকট্রনিকস ব্র্যান্ড স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ। স্যামসাংয়ের রয়েছে টপ মাউন্ট, ডিরেক্টর কুল, কানেক্ট ইনভার্টার, টুইন কুলিং, নো-ফ্রস্ট রেফ্রিজারেটর। ডিরেক্টর কুল রেফ্রিজারেটর বেশির ভাগ মানুষ তাদের সাধ্যের মধ্যেই কিনতে পারবেন। সৌরশক্তি দিয়েও এ রেফ্রিজারেটর চালানো যায়। স্যামসাংয়ের কানেক্ট ইনভার্টার রেফ্রিজারেটরের অনন্য বৈশিষ্ট্য হচ্ছে, বিদ্যুৎ চলে গেলেও এর কুলপ্যাক ফ্রিজারের ভেতরে থাকা খাবার টানা ১২ ঘণ্টা পর্যন্ত ঠাণ্ডা রাখে। টুইন কুলিং রেফ্রিজারেটরে সাতদিন পর্যন্ত খাবার সতেজ রাখবে। দীর্ঘদিন ধরে সংরক্ষিত খাবারে কোনো দুর্গন্ধও হবে না। রেফ্রিজারেটরটিতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়া প্রটেক্টর, যা খাবারে ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্মাতে বাধা দেবে। ডিজিটাল ইনভার্টার কম্প্রেসরের ১০ বছরের ওয়ারেন্টি, দুই বছরের খুচরা সরঞ্জামাদি (স্পেয়ার পার্টস) ও সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে স্যামসাং। সাইড বাই সাইড রেফ্রিজারেটরগুলোয় রয়েছে তুলনামূলক বেশি স্পেস। এই সিরিজের রেফ্রিজারেটরের অল-অ্যারাউন্ড কুলিং সিস্টেম রয়েছে, যার ফলে ঠাণ্ডা বাতাস বের হওয়ার বহু নির্গমন পথ রয়েছে। যা পুরো রেফ্রিজারেটরকে ঠাণ্ডা রাখে এবং দীর্ঘ সময় খাবার তাজা রাখতে সর্বোত্তম তাপমাত্রা বজায় রাখে। রেফ্রিজারেটরগুলোয় ব্যবহার করা হয়েছে ৫০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎসাশ্রয়ী স্যামসাং ডিজিটাল ইনভার্টার কম্প্রেসর। এছাড়া রেফ্রিজারেটর ও ফ্রিজার কিনলে বিনা খরচায় হোম ডেলিভারি ও ইনস্টলেশন করে দেয়া হবে। ইএমআই ও কিস্তির মাধ্যমে রেফ্রিজারেটর ক্রয়ে সুযোগ রেখেছে স্যামসাং। ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী ‘মিট দ্য ঈদ ক্যাম্পেইন’ চালু করেছে স্যামসাং। ক্যাম্পেইনটি চলবে ১১ আগস্ট পর্যন্ত। ক্যাম্পেইন চলাকালে নির্দিষ্ট মডেলের রেফ্রিজারেটর ক্রয়ের ক্ষেত্রে ক্রেতারা বিনা মূল্যে পাবেন একটি টেলিভিশন অথবা ওয়াশিং মেশিন কিংবা মাইক্রোওভেন। এছাড়া রেফ্রিজারেটর ক্রয়ের ক্ষেত্রে ৫০ হাজার টাকা ক্যাশব্যাক এবং ২০ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারের সুবিধা পাবেন ক্রেতারা। এ অফারে দেশব্যাপী ট্রান্সকম ডিজিটাল, র্যাংগস, ইলেকট্রা ও ফেয়ার ইলেকট্রনিকসের শোরুমগুলোয় স্যামসাংয়ের রেফ্রিজারেটর ও ফ্রিজারগুলো ক্রয় করতে পারবেন আগ্রহী ক্রেতারা।






