কোরবানি ঈদ উপলক্ষে যমুনা আয়োজন করেছে রেফ্রিজারেটর মেলা। এবারের ঈদে যমুনা রেফ্রিজারেটরে পাওয়া যাচ্ছে সর্বোচ্চ ২২ শতাংশ পর্যন্ত ছাড়। এছাড়া থাকছে ৪ হাজার ৪৯৮ টাকা ডাউন পেমেন্টে রেফ্রিজারেটর কেনার সুযোগ। এর বাইরে রেজিস্ট্রেশনের মাধ্যমে ফ্রিতে রেফ্রিজারেটর জিতে নেয়ার সুযোগও থাকছে।
যমুনার রেফ্রিজারেটরগুলোয় রয়েছে ডাবল কুলিং টেকনোলজি ও সিলিকনযুক্ত অ্যান্টিব্যাকটেরিয়াল গ্যাসকেট। এছাড়া আছে অধিক পুরু ইন্সুলেশন ওয়াল ও সিঙ্গেল শিট অ্যালুমিনিয়াম ইন্টেরিয়র, যা ১২০ ঘণ্টা পর্যন্ত লোডশেডিংয়েও রেফ্রিজারেটরের প্রয়োজনীয় তাপমাত্রা বজায় রাখে।






