দেশী ব্র্যান্ডগুলোর মধ্যে ভিশন গ্রাহকদের কম মূল্যে আধুনিক রেফ্রিজারেটর দিচ্ছে। ইতালিয়ান প্রযুক্তিতে তৈরি সর্বাধুনিক ফোমিং মেশিনে বেশি ঘনত্বের অ্যান্টিব্যাকটেরিয়াল প্লাস্টিক পার্টস ব্যবহার করা শতভাগ খাদ্যপণ্যবান্ধব ৪০টিরও বেশি মডেলের রেফ্রিজারেটর নিয়ে এসেছে ভিশন। এসব রেফ্রিজারেটরে আলাদা করে স্ট্যাবিলাইজার লাগানোর দরকার নেই। কারণ রেফ্রিজারেটরের কম্প্রেসরের ভোল্টেজ সহনীয় মাত্রা, ১৬০ থেকে ২৪০ ভোল্ট। এ রেফ্রিজারেটরগুলো সর্বনিম্ন ১২ হাজার ২০০ থেকে সর্বোচ্চ ৯০ হাজার ৭০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ভিশনের আউটলেটগুলো থেকে জানা যায়, জাপান ও কোরিয়া প্রযুক্তির রেফ্রিজারেটরের চেয়ে ৬০ শতাংশ কম দামে ভিশন রেফ্রিজারেটর বাজারে পাওয়া যাচ্ছে। ১৬০ থেকে ৫৫৬ লিটার ধারণক্ষমতার রেফ্রিজারেটরের চাহিদা তুলনামূলক সবচেয়ে বেশি। ঈদ উপলক্ষে ক্রেতারা এখন রেফ্রিজারেটর কিনে আরো ১১টি রেফ্রিজারেটরসংশ্লিষ্ট আইটেম ফ্রি পাবেন। ভিশন রেফ্রিজারেটরের কম্প্রেসরে পরিবেশবান্ধব গ্যাস ব্যবহার করা হয়। ৬০ শতাংশ বিদ্যুৎসাশ্রয়ী রেফ্রিজারেটরের কারণে মাসে ১৫০ থেকে ১৮০ টাকার বিল আসতে পারে। ভিশন ২৪ ঘণ্টা গ্রাহকদের সার্ভিস সেবা দিচ্ছে।