বর্তমানে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্রেডিট কার্ডের মাধ্যমে সহজে কিস্তিতে কেনাকাটা করা যাচ্ছে। এর মধ্যে লংকাবাংলা ফিন্যান্স লিমিটেডের ক্রেডিট কার্ড গ্রাহকদের কাছে বেশ জনপ্রিয়। লংকাবাংলা ক্রেডিট কার্ডের বিভিন্ন সুবিধা নিয়ে বণিক বার্তার সঙ্গে কথা বলেছেন প্রতিষ্ঠানটির হেড অব কার্ড ডিভিশন অ্যান্ড পারসোনাল লোন ও ভাইস প্রেসিডেন্ট মো. মিনহাজ উদ্দিন

লংকাবাংলার ক্রেডিট কার্ডের মাধ্যমে ফ্রিজ কেনার ক্ষেত্রে গ্রাহকরা কী সুবিধা পাবেন?
সাতশর মতো মার্চেন্টের সঙ্গে আমাদের চুক্তি রয়েছে। এর মধ্যে ফেয়ার ইলেকট্রনিকস, ট্রান্সকম, সনি-র‌্যাংগস, এলজি-বাটারফ্লাইসহ আরো বেশকিছু কনজিউমার ইলেকট্রনিকস বাজারজাতকারী প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে। ফলে কনজিউমার ইলেকট্রনিকস কেনার ক্ষেত্রে গ্রাহকরা বিভিন্ন ধরনের  ছাড় পাবেন। এছাড়া আমাদের ইজি পে সিস্টেম রয়েছে। ইজি পে সিস্টেম হলো, এর মাধ্যমে গ্রাহকরা শূন্য শতাংশ সুদে ১২ মাসের কিস্তিতে পণ্য কেনার সুবিধা পাবেন। মূলত ইজি পে সুবিধার কারণে কিন্তু ইলেকট্রনিকস পণ্যের বিক্রি অনেক বেড়েছে।

লংকাবাংলা ক্রেডিট কার্ডের মাধ্যমে গ্রাহকরা কোন ধরনের পণ্য কিনে থাকেন?
আমাদের কার্ড দিয়ে লাইফস্টাইলজাতীয় পণ্য বেশি কেনা হয়। এর পরেই রয়েছে কনজিউমার ইলেকট্রনিকস। তবে ইলেকট্রনিকস পণ্যের দাম বেশি হওয়ার কারণে টাকার অংকে হিসাব করলে ইলেকট্রনিকসই সবার উপরে থাকবে। এমনও দেখা গেছে, শুধু ট্রান্সকমের পণ্য ছাড়ে কেনার জন্য আমাদের ক্রেডিট নিচ্ছে মানুষ। শুধু আড়ংয়ে কেনাকাটার জন্য অনেকেই আমাদের ক্রেডিট কার্ড ব্যবহার করছেন।

লংকাবাংলার ক্রেডিট কার্ড কারা ব্যবহার করতে পারবেন?
যদি কারো মাসিক আয় ন্যূনতম ২০ হাজার টাকা হয় তাহলেই তিনি লংকাবাংলার ক্রেডিট কার্ড ব্যবহারের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। এক্ষেত্রে তিনি যে প্রতিষ্ঠানে চাকরি করছেন, সেখান থেকে তিনি কত বেতন পাচ্ছেন, এ-সংক্রান্ত একটি সার্টিফিকেট দিতে হবে। এমনকি কেউ যদি নগদে বেতন পেয়ে থাকেন, তাহলে তিনিও আমাদের ক্রেডিট কার্ড ব্যবহারের সুযোগ পাবেন। আমরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গিয়ে যাচাই করে দেখে থাকি যে তিনি ন্যূনতম ২০ হাজার টাকা বেতন পাচ্ছেন কিনা। এক্ষেত্রে আমরা কিছুটা বেশি ঝুঁকি নিচ্ছি। কিন্তু এতে মানুষের ক্রয়ক্ষমতা বেড়ে যাচ্ছে। সেই সঙ্গে আমাদের গ্রাহকের সংখ্যাও বাড়ছে।

আরো পড়ুন-

>> রেফ্রিজারেটরের বাজার ৫ হাজার কোটি টাকার
>> রেফ্রিজারেটরের যত্নআত্তি
>> ক্রেডিট কার্ডের কারণে কনজিউমার ইলেকট্রনিকসের বিক্রি বেড়েছে
>> সেরা দামে গুণগত মানসম্পন্ন পণ্যের পাশাপাশি ক্রেতাদের উন্নত সেবা দিচ্ছে ওয়ালটন 
>> ১৫% হারে বাড়ছে ফ্রিজের বাজার 
>> ২০২৫ সালে ইলেক্ট্রো মার্ট হবে দেশের অন্যতম হোম অ্যাপ্লায়েন্স উৎপাদনকারী প্রতিষ্ঠান