কোরবানি ঈদের বাজারে সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে আধুনিক মানের মিনিস্টার মাইওয়ান ফ্রিজ। ঈদ উপলক্ষে তাদের দুটি অফার চলছে। একটা হলো এক্সচেঞ্জ অফার অর্থাৎ পুরনো যেকোনো কোম্পানির যেকোনো সাইজের সচল ফ্রিজ এক্সচেঞ্জ করে মিনিস্টারের নতুন ফ্রিজ পাওয়া যাচ্ছে। আরেকটি হলো শতভাগ ফ্রি অফার। এছাড়া ক্রেতাদের রেফ্রিজারেটরের সঙ্গে স্ক্র্যাচ কার্ড দেয়া হচ্ছে। এতে নিশ্চিত একটা পুরস্কার রয়েছে। স্ক্র্যাচ কার্ডে সর্বোচ্চ শতভাগ ফ্রি অফার থাকছে।
বাজারে মিনিস্টার রেফ্রিজারেটরের ৩০টির ওপর মডেল আছে। ফ্রিজগুলো সর্বনিম্ন ২০ হাজার থেকে সর্বোচ্চ ৪০ হাজার টাকায় পাওয়া যাচ্ছে। ২২২ থেকে ৩৫০ লিটার পর্যন্ত ধারণক্ষমতার ফ্রিজ আছে।
মিনিস্টারের রেফ্রিজারেটরে কোনো রকম আঠা ব্যবহার করা হয় না। তাই গন্ধ হয় না। আধুনিক কুলিং সিস্টেম ব্যবহারের ফলে রেফ্রিজারেটরের প্রতিটি স্তরে যেখানে যে রকম তাপমাত্রা থাকা উচিত, সেখানে সে রকম তাপমাত্রা থাকছে। মিনিস্টারের রেফ্রিজারেটরে গ্লাস ডোর ব্যবহার হয়, ফলে রেফ্রিজারেটরের ডোরে মরিচা ধরবে না। রেফ্রিজারেটরে ১২ বছরের গ্যারান্টিও দেয়া হচ্ছে। ফ্রিজগুলো ৬৬ শতাংশ পর্যন্ত বিদ্যুৎসাশ্রয়ী। আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার হলো, ফ্রিজে বিল্টইন স্ট্যাবিলাইজার।






