কোরবানির ঈদ উপলক্ষে রেফ্রিজারেটর বিক্রিতে বিশেষ ছাড় দিচ্ছে সিঙ্গার। তাদের আউটলেটগুলোয় ক্রেতারা রেফ্রিজারেটরে সর্বোচ্চ ২০ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন। এছাড়া গ্রাহকরা মাত্র ৪ হাজার ৫০০ টাকা ডাউন পেমেন্ট দিয়ে ছয় মাসের সহজ কিস্তিতে রেফ্রিজারেটর কিনতে পারবেন। এতে ক্রেতাকে কোনো সুদ দেয়া লাগবে না। এছাড়া রেফ্রিজারেটরের সঙ্গে থাকা স্ক্র্যাচ কার্ডে গ্রাহক সর্বোচ্চ শতভাগ ফ্রি ডিসকাউন্ট পাবেন। সিঙ্গারের আউটলেটগুলোয় ডিপ ফ্রিজার, ডিরেক্ট কুল, নো-ফ্রস্ট ও সাইড বাই সাইড—এ চার ধরনের রেফ্রিজারেটর পাওয়া যাচ্ছে। আপনার বাসায় সাইড বাই সাইড রেফ্রিজারেটর থাকলে সেটা পরিবর্তন করে নতুন আরেকটি নিতে পারবেন। ১৩৮ থেকে ৫৫৮ লিটার পর্যন্ত ধারণক্ষমতার এ রেফ্রিজারেটরগুলো বিদ্যুৎসাশ্রয়ী। আধুনিক প্রযুক্তির এসব রেফ্রিজারেটর সর্বনিম্ন ১২ হাজার ৯৯০ থেকে সর্বোচ্চ ১ লাখ ৩৪ হাজার ৯৯০ টাকায় বিক্রি হচ্ছে। সিঙ্গারের যেকোনো শোরুম অথবা সার্ভিস সেন্টারে বিক্রি-পরবর্তী সেবা পাবেন ক্রেতারা।

কোরবানি ঈদ উপলক্ষে সিঙ্গার এরই মধ্যে চালু করেছে ‘সিঙ্গার ঈদ ফ্রিজ ফিভার’ ক্যাম্পেইন। এ ক্যাম্পেইনে দেশজুড়ে ক্রেতাসাধারণ স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে ১০০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। রেফ্রিজারেটর ক্রয়ে পাবেন নিশ্চিত ২০ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট। এছাড়া আগ্রহী ক্রেতারা মাত্র ৪ হাজার ৫০০ টাকা ডাউন পেমেন্ট দিয়ে রেফ্রিজারেটর কিনতে পারবেন। বাজারে সিঙ্গারের নয়টি মডেলের ডিপ ফ্রিজ পাওয়া যাচ্ছে। ১২১ থেকে ৩৮০ লিটার ধারণক্ষমতাসম্পন্ন ফ্রিজগুলো পাওয়া যাচ্ছে ২২ হাজার ৫০০ থেকে ৩৫ হাজার টাকার মধ্যে। বাজারে সিঙ্গারের ২৪টি ডিরেক্ট কুল মডেলের রেফ্রিজারেটর পাওয়া যাচ্ছে। এসব রেফ্রিজারেটর ১৯ হাজার ৯৯০ থেকে ৪৪ হাজার ৫০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। নন-ফ্রস্ট ক্যাটাগরির সাতটি মডেলের রেফ্রিজারেটর বাজারে পাওয়া যাচ্ছে। এসব রেফ্রিজারেটরের সর্বনিম্ন দাম ৪৫ হাজার ৯৯০ এবং সর্বোচ্চ ৬৪ হাজার ৯৯০ টাকা। বাজারে আছে সিঙ্গারের তিনটি মডেলের সাইড বাই সাইড রেফ্রিজারেটর। রেফ্রিজারেটরগুলো পাওয়া যাচ্ছে ৭৯ হাজার ৯৯০ থেকে ১ লাখ ১ হাজার ৯৯০ টাকার মধ্যে। বাজারে সেমি কমার্শিয়াল সিরিজের তিনটি মডেলের রেফ্রিজারেটর পাওয়া যাচ্ছে, যেগুলোর দাম নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ৯৯০ থেকে ৩৮ হাজার ৯৯০ টাকার মধ্যে।