- সপ্তাহে অন্তত একদিন আপনার ফ্রিজ পরিষ্কার করুন। এর জন্য বেছে নিতে পারেন সপ্তাহের শেষ দিন বা আপনার সুবিধামতো যেকোনো দিন।
- মাসে অন্তত একদিন লিকুইড সাবান দিয়ে ফ্রিজ ভালোমতো পরিষ্কার করুন।
- রেফ্রিজারেটরের দুর্গন্ধ দূর করার জন্য হালকা গরম পানির সঙ্গে বেকিং সোডা বা ভিনেগার মিশিয়ে ফ্রিজ পরিষ্কার করুন।
- অনেকেই ঢাকনাবিহীন খাবার রেফ্রিজারেটরে সংরক্ষণ করেন। খাবার রাখার সময় অবশ্যই ঢেকে রাখুন।
- মাছ-মাংস ভেজা থাকলে পানি ঝরিয়ে তারপর রেফ্রিজারেটরে রাখুন।
- গরম খাবার রেফ্রিজারেটরে রাখবেন না। ফ্যানের বাতাসে খাবার ঠাণ্ডা করে তারপর রেফ্রিজারেটরে রাখুন।
- নতুন ফ্রিজ বাড়িতে নেয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংযোগ না দিয়ে অন্তত দুই ঘণ্টা পর বিদ্যুৎ সংযোগ দিন।
- অনেকেই বক্সে ভর্তি করে মাছ-মাংস রেফ্রিজারেটরে সংরক্ষণ করেন। বক্সের পরিবর্তে মাছ-মাংস পলিথিনে করে সংরক্ষণ করুন।
- বেশিদিনের পুরনো খাবার রেফ্রিজারেটরে রাখবেন না। এতে রেফ্রিজারেটরে দুর্গন্ধ সৃষ্টি হবে।
- সবজি প্লাস্টিকের প্যাকেটে ভরে রেফ্রিজারেটরে রাখুন। এতে সবজির গুণগত মান যেমন ঠিক থাকবে, তেমনি রেফ্রিজারেটরে গন্ধ হওয়ার আশঙ্কাও কমবে।
- রান্নাঘরে ফ্রিজ থাকলে রেফ্রিজারেটরের উপরের অংশ পাতলা তোয়ালে দিয়ে ঢেকে রাখুন। এতে রেফ্রিজারেটরের উপরের অংশ তৈলাক্ত হবে না।
- মাসে অন্তত একবার রেফ্রিজারেটরের সিল পরীক্ষা করুন। কোথাও সামান্য ফাটল বা চিড় দেখলে দ্রুত তা সারিয়ে নিন।
- রেফ্রিজারেটরের ওপর ভারী জিনিস রাখা থেকে বিরত থাকুন।
- খুব গরম স্থানে ফ্রিজ রাখবেন না। গরম স্থানে ফ্রিজ রাখলে মাঝে মাঝে ফ্যান ছেড়ে রাখুন।
- ফ্রিজ আস্তে বন্ধ করুন। জোরে বন্ধ করলে রেফ্রিজারেটরের সিল নষ্ট হওয়ার আশঙ্কা বাড়ে।
- ফ্রিজ দেয়ালের সঙ্গে লাগিয়ে না রেখে, দেয়াল থেকে কিছুটা দূরবর্তী স্থানে রাখুন।






