ঈদ সামনে রেখে সনি র‌্যাংগস প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত গোল্ডেন আওয়ার করেছে। এ সময়ের মধ্যে ক্রেতারা কোনো বান্ডেল অফার বা এক্সচেঞ্জ করা ছাড়া মালয়েশিয়ার তৈরি কেলভিনেটর ব্র্যান্ডের রেফ্রিজারেটরে ১৪ থেকে ৩৩ শতাংশ পর্যন্ত আর ইন্ডেসিট রেফ্রিজারেটরে ২৬ থেকে ৩২ শতাংশ পর্যন্ত ছাড়ে কিনতে পারবেন। এছাড়া রেফ্রিজারেটর ও ডিপ ফ্রিজারে ট্রিপল এক্সচেঞ্জ ও ট্রিপল বান্ডেল অফার দেয়া হচ্ছে। ট্রিপল বান্ডেল অফারে কেলভিনেটর রেফ্রিজারেটরের সঙ্গে মডেলভেদে ডিপ ফ্রিজারে সর্বনিম্ন ৪ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৪০ হাজার টাকা ছাড়ে ক্রেতারা কিনতে পারবেন। এছাড়া যেকোনো ব্র্যান্ডের পুরনো রেফ্রিজারেটর ও ডিপ ফ্রিজার দিয়ে নতুন রেফ্রিজারেটর নেয়ার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা।