ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে বৈদেশিক সাহায্য, পাবলিক এন্টারপ্রাইজ ও বিরাষ্ট্রীয়করণ প্রভৃতি কারেন্ট ইস্যু জানার জন্য আমাদের সোর্স ছিল অধ্যাপক রেহমান সোবহানের পেপার, বই ও মনোগ্রাফ। এগুলো ছিল তথ্যবহুল, বিস্তারিত এবং বাস্তবতাসংশ্লিষ্ট। অধ্যাপক রেহমান সোবহানের পাবলিক লেকচার, বিষয়ের ওপর তাঁর দখল ও তথ্যবহুলতার কথা মনে করে আমি এখনো মোহিত হই। তিনি নিজের কাজে সম্পূর্ণ নিমগ্ন থাকতেন এবং নিজের গবেষণার প্রতি পুরো বিশ্বাস ছিল। এ গুণাবলি খুবই মূল্যবান এবং অধ্যাপক রেহমান সোবহানের চেয়ে কেউ এগুলো বেশি রূপায়ণ করতে পারেননি। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই যে, বাংলাদেশের অর্থনীতিবিদদের জন্য তিনি এক অনুপ্রেরণার নাম। অধ্যাপক রেহমান সোবহানকে বণিক বার্তা ও বিআইডিএস সম্মাননা দেয়ায় আমি অত্যন্ত খুশি এবং আমাকে অধ্যাপক রেহমান সোবহানের সম্পর্কে কিছু লেখার সুযোগ করে দেয়ায় আমি আয়োজকদের ধন্যবাদ জানাই।

 

লেখক: অর্থনীতির অধ্যাপক

ইউনিভার্সিটি অব ওয়াশিংটন