এটি একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও লাইফস্টাইল-কেন্দ্রিক প্রিভিলেজ প্লাটফর্ম, যা গ্রাহকদের দৈনন্দিন জীবনযাত্রায় সংযোজন করবে বাড়তি স্বাচ্ছন্দ্য, বিশেষ স্বীকৃতি এবং এক্সক্লুসিভ সুবিধার অভিজ্ঞতা।

বর্তমান সময়ে গ্রাহকদের প্রত্যাশা কেবল ঋণ, আমানত কিংবা প্রচলিত আর্থিক সেবার মধ্যে সীমাবদ্ধ নয়। আধুনিক ভোক্তারা এখন এমন একটি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী, যারা তাদের জীবনধারা, ব্যক্তিগত পছন্দ, ভ্রমণ, স্বাস্থ্য, বিনোদন ও সামগ্রিক জীবনমানকে মূল্যায়ন করে। এ পরিবর্তিত বাস্তবতায়, আর্থিক সেবা প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে ‘ট্রানজেকশন সেন্ট্রিক মডেল থেকে রিলেশনশিপ অ্যান্ড এক্সপেরিয়েন্স-সেন্ট্রিক মডেলের দিকে অগ্রসর হচ্ছে। সে বিবর্তনেরই একটি সুদূরপ্রসারী প্রতিফলন আইপিডিসি উচ্ছ্বাস কার্ড।

একটি সমন্বিত প্রিভিলেজ ও লাইফস্টাইল আর্কিটেকচার: আইপিডিসি উচ্ছ্বাস কার্ড মূলত একটি নন-পেমেন্ট, নন-ক্রেডিট ও নন-ট্রানজেকশনাল প্রিভিলেজ কার্ড। অর্থাৎ এটি কোনো ধরনের আর্থিক লেনদেন, পেমেন্ট প্রসেসিং বা ক্রেডিট সুবিধার জন্য ব্যবহার হবে না। বরং এটি একটি সুসংগঠিত ‘কাস্টমার প্রিভিলেজ অ্যান্ড লাইফস্টাইল এনগেজমেন্ট ইকোসিস্টেম’ হিসেবে কাজ করবে, যার মাধ্যমে গ্রাহকরা বিভিন্ন খাতভিত্তিক অংশীদার প্রতিষ্ঠানে বিশেষ সুবিধা ও ভ্যালু-অ্যাডেড সেবা উপভোগ করতে পারবেন।

এ উদ্যোগের মাধ্যমে আইপিডিসি তার গ্রাহকদের জন্য একটি ‘বিয়ন্ড ব্যাংকিং এক্সপেরিয়েন্স’ নিশ্চিত করতে চায়। যেখানে আর্থিক সম্পর্ক শুধু হিসাব-নিকাশ বা লেনদেনে সীমাবদ্ধ থাকবে না, বরং তা পরিণত হবে একটি দীর্ঘমেয়াদি মূল্যভিত্তিক (ভ্যালু-ড্রিভেন) অংশীদারত্বে।

বিস্তৃত মার্চেন্ট ও পার্টনার নেটওয়ার্কে এক্সক্লুসিভ সুবিধা: উচ্ছ্বাস কার্ডধারীরা দেশের স্বনামধন্য মার্চেন্ট ও স্ট্র্যাটেজিক পার্টনার নেটওয়ার্কের আওতায় বহুমাত্রিক সুবিধা উপভোগ করতে পারবেন। ফুড অ্যান্ড বেভারেজ সেক্টরে নির্বাচিত রেস্টুরেন্ট, ক্যাফে ও ফাইন ডাইনিং আউটলেটে থাকবে বিশেষ ডিসকাউন্ট, কিউরেটেড মেনু অফার এবং আকর্ষণীয় বাই ওয়ান গেট ওয়ান (বিওজিও) সুবিধা। হসপিটালিটি ও ট্রাভেল সেগমেন্টে গ্রাহকরা পাবেন প্রেফারেন্সিয়াল রুম রেট, সিজনাল রিসোর্ট প্যাকেজ, স্টে আপগ্রেড সুবিধা এবং নির্বাচিত হোটেল ও রিসোর্টে বিশেষ আতিথেয়তা অভিজ্ঞতা। একই সঙ্গে এয়ার টিকিটিং, ট্যুর প্যাকেজ, ভিসা প্রসেসিং এবং ট্রাভেল এজেন্সি সেবায়ও থাকছে কাস্টমাইজড অফার ও বিশেষ সুবিধা, যা ভ্রমণপ্রেমী গ্রাহকদের অভিজ্ঞতাকে আরো সহজ ও উপভোগ্য করে তুলবে।

স্বাস্থ্য, ওয়েলনেস ও সুস্থতায় বিশেষ অগ্রাধিকার: আইপিডিসি উচ্ছ্বাস কার্ডের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো স্বাস্থ্য ও ওয়েলনেসকে এর কেন্দ্রীয় উপাদান হিসেবে অন্তর্ভুক্ত করা। নির্বাচিত হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, ফিটনেস ক্লাব, ওয়েলনেস সেন্টার ও ফার্মেসি পার্টনারদের মাধ্যমে গ্রাহকরা স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড়, প্রেফারেন্সিয়াল সার্ভিস এবং অগ্রাধিকারভিত্তিক সুবিধা উপভোগ করতে পারবেন। এ উদ্যোগ শুধু আর্থিক সুবিধা দেয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। বরং গ্রাহকদের সামগ্রিক জীবনমান উন্নয়ন ও ‘ওয়েলবিং-ফোকাসড লাইফস্টাইল ইকোসিস্টেম’ গড়ে তোলার প্রতিও আইপিডিসির প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ।

লাইফস্টাইল ও প্রযুক্তিপ্রেমী গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা: সমসাময়িক নগরজীবনে প্রযুক্তি ও লাইফস্টাইল এখন একে অন্যের পরিপূরক। এ বাস্তবতাকে বিবেচনায় রেখে উচ্ছ্বাস কার্ডের মাধ্যমে ফ্যাশন, লাইফস্টাইল, ইলেকট্রনিকস, গ্যাজেট ও হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ডগুলোয়ও থাকছে এক্সক্লুসিভ অফার ও বিশেষ ক্রয় সুবিধা। ফলে গ্রাহকরা শুধু প্রয়োজনীয় পণ্য ও সেবা গ্রহণ করবেন না, বরং একটি উন্নত ও কিউরেটেড লাইফস্টাইল অভিজ্ঞতার অংশীদার হবেন।

ব্যক্তিকেন্দ্রিক সুবিধার নতুন মাত্রা: গ্রাহকদের আর্থিক সম্পর্ক, জীবনধারা ও প্রয়োজনের ভিন্নতা বিবেচনায় আইপিডিসি উচ্ছ্বাস কার্ড চারটি স্বতন্ত্র সেগমেন্টে বিভক্ত করা হয়েছে। এগুলো হলো উচ্ছ্বাস জাগো কার্ড—সাধারণ গ্রাহকদের জন্য, উচ্ছ্বাস জয়ী কার্ড—নারী গ্রাহকদের জন্য বিশেষভাবে ডিজাইনকৃত, উচ্ছ্বাস এলিট কার্ড—প্রিমিয়াম গ্রাহকদের জন্য, উচ্ছ্বাস ইনফিনিট কার্ড—প্রিমিয়াম ও বিশেষ সম্পর্কভিত্তিক গ্রাহকদের জন্য।

এ সেগমেন্টেড কার্ড স্ট্রাকচার আইপিডিসিকে একটি আরো পারসোনালাইজড অ্যান্ড টিয়ার্ড কাস্টমার এক্সপেরিয়েন্স নিশ্চিত করতে সহায়তা করবে।

প্রযুক্তিনির্ভর নিরাপদ ও স্মার্ট ব্যবহার ব্যবস্থা: উচ্ছ্বাস কার্ড ব্যবহারের প্রক্রিয়াও সম্পূর্ণ আধুনিক, ডিজিটাল ও নিরাপত্তাবান্ধব। পার্টনার আউটলেটে কার্ড প্রদর্শনের পর কিউআর কোড-ভিত্তিক ডিজিটাল ভ্যালিডেশন সিস্টেমের মাধ্যমে তাৎক্ষণিক যাচাই সম্পন্ন হবে এবং গ্রাহক প্রযোজ্য অফার উপভোগ করতে পারবেন।

এ রিয়াল-টাইম ভ্যালিডেশন মেকানিজম শুধু গ্রাহক অভিজ্ঞতাকে নির্বিঘ্ন করবে না, বরং অপব্যবহার প্রতিরোধ, জালিয়াতি নিয়ন্ত্রণ ও নিরাপদ প্রিভিলেজ ম্যানেজমেন্ট নিশ্চিত করতেও কার্যকর ভূমিকা পালন করবে।

বাংলাদেশের আর্থিক খাতে অভিজ্ঞতাভিত্তিক সেবার নতুন মানদণ্ড: আইপিডিসি উচ্ছ্বাস কার্ড শুধু একটি প্রিভিলেজ কার্ড নয়, বরং এটি বাংলাদেশের আর্থিক খাতে একটি নতুন কাস্টমার এক্সপেরিয়েন্স প্যারাডাইমের সূচনা। এ উদ্যোগের মাধ্যমে আইপিডিসি ফাইন্যান্স এমন একটি সুসংগঠিত ও টেকসই প্রিভিলেজ ইকোসিস্টেম গড়ে তুলতে চায়, যেখানে গ্রাহকরা শুধু আর্থিক সেবার গ্রহীতা নন, বরং একটি উন্নত, প্রিমিয়াম ও অভিজ্ঞতানির্ভর জীবনধারার অংশীদার।

এ ব্যতিক্রমধর্মী প্লাটফর্ম গ্রাহকদের সঙ্গে আইপিডিসির সম্পর্ককে আরো গভীর, দীর্ঘমেয়াদি ও আবেগগতভাবে সংযুক্ত করবে। একই সঙ্গে এটি বাংলাদেশের আর্থিক খাতে ‘লাইফস্টাইল ব্যাংকিং, রিলেশনশিপ-ড্রাইভেন এনগেজমেন্ট এবং ভ্যালু-অ্যাডেড কাস্টমার এক্সপেরিয়েন্স’-এর ক্ষেত্রে এক নতুন বেঞ্চমার্ক স্থাপন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।