ঈদুল আজহা উপলক্ষে আপনার ব্যাংকের ক্রেডিট কার্ডে কী ধরনের অফার দিয়েছেন? ক্যাশব্যাক অফারে এবারে কী থাকছে?
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এনআরবি ব্যাংক ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য দেশের শীর্ষস্থানীয় গ্রোসারি শপে, লাইফস্টাইল ব্র্যান্ডে, ফুটওয়্যারে ১২ থেকে ২০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক, ফার্নিচার বা ইলেকট্রনিক পণ্য ক্রয়ে ২৪ থেকে ৩৬ মাসের জন্য শূন্য শতাংশ ইএমআই সুবিধা, মোটরসাইকেল ক্রয়ে ৩৬ মাস পর্যন্ত শূন্য শতাংশ ইএমআই সুবিধা, ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে এয়ার টিকিট ক্রয়ে ৭-১০ শতাংশ ডিসকাউন্ট এবং ৩ থেকে ৩৬ মাসের ইএমআই ফ্যাসিলিটি দিচ্ছে। এছাড়া এগ্রো ফার্ম থেকে কোরবানির পশু ক্রয়ে ২ থেকে ১৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট অফার চলছে। উল্লেখ্য, এনআরবি ব্যাংক গ্রাহকদের জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত দুই প্রতিষ্ঠান ভিসা এবং মাস্টারকার্ডের ক্রেডিট কার্ড দিয়ে থাকে।
ক্রেডিট কার্ড, মোবাইল অ্যাপস, এমএফএস, কিউআর কোড ও ডিজিটাল ওয়ালেটের বিস্তার ক্যাশলেস অর্থনীতিকে কতটা এগিয়ে নিচ্ছে? এক্ষেত্রে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী?
এনআরবি ব্যাংক নিজস্ব মোবাইল ব্যাংকিং অ্যাপ ‘এনআরবি ক্লিক’-এর মাধ্যমে ডিজিটাল সেবা প্রদান করে। ভবিষ্যতে ‘এনআরবি ক্লিক’কে একটি ‘সুপার অ্যাপ’-এ রূপান্তর করার পরিকল্পনা করছি। যেখানে একজন গ্রাহক ব্যাংকিং, পেমেন্ট, ইনভেস্টমেন্ট, লাইফস্টাইলসহ যাবতীয় সুবিধা এক প্লাটফর্মে পাবেন। এছাড়া কিউআর কোড পেমেন্টের মাধ্যমে আমাদের নেটওয়ার্ককে আরো প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেয়ার কাজ আমরা হাতে নিয়েছি।
সাইবার নিরাপত্তা ও ডিজিটাল প্রতারণা নিয়ে মানুষের উদ্বেগ এখনো বড় বিষয়। নিরাপদ ক্যাশলেস লেনদেন নিশ্চিত করতে আপনাদের প্রস্তুতি কী?
ক্যাশলেস অর্থনীতির মূল ভিত্তিই হলো গ্রাহকের আস্থা, আর এ আস্থা ধরে রাখতে সাইবার নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এনআরবি ব্যাংক আন্তর্জাতিক মানের সাইবার নিরাপত্তা প্রটোকল অনুসরণ করে। আমাদের পুরো ডিজিটাল ইকোসিস্টেম শক্তিশালী ফায়ারওয়াল, মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন এবং রিয়েলটাইম ফ্রড ডিটেকশন সিস্টেম দ্বারা সুরক্ষিত।
এনআরবি ব্যাংক নিজস্ব মোবাইল ব্যাংকিং অ্যাপ ‘এনআরবি ক্লিক’-এর গ্রাহকদের সচেতন করতে আমরা নিয়মিত এসএমএস, ই-মেইল এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওটিপি বা পিন শেয়ার না করার জন্য সচেতনতামূলক ক্যাম্পেইন চালাই। এছাড়া যেকোনো অনাকাঙ্ক্ষিত লেনদেন ঠেকাতে আমাদের ২৪/৭ কাস্টমার কেয়ার টিম ও সাইবার সিকিউরিটি টিম কাজ করে যাচ্ছে। উল্লেখ্য, সাইবার নিরাপত্তা ও ডিজিটাল প্রতারণা প্রতিরোধে এনআরবি ব্যাংকের নিজস্ব প্রিভিলেজড অ্যাকসেস ম্যানেজমেন্ট (পিএএম), ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল (ডব্লিউএএফ) এবং ট্রানজেকশনের অধিকতর নিরাপত্তার জন্য অননুমোদিত অ্যাকসেস বা ট্রানজেকশন প্রতিহত করতে নিজস্ব সিএমএস এবং নেটওয়ার্ক সুইচ ব্যবহার করা হয়, যা গ্রাহকের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করে।
প্রান্তিক জনগোষ্ঠী, ক্ষুদ্র ব্যবসায়ী ও গ্রামীণ অর্থনীতিকে ক্যাশলেস ব্যবস্থার আওতায় আনতে কী ধরনের ব্যাংকিং উদ্ভাবন প্রয়োজন?
গ্রামীণ ও প্রান্তিক অর্থনীতিকে ক্যাশলেস করতে হলে অত্যন্ত সহজ ও সাশ্রয়ী প্রযুক্তির উদ্ভাবন প্রয়োজন, যা সাধারণ বা ফিচার ফোনেও কাজ করতে পারে। এক্ষেত্রে ‘কস্ট-ইফেক্টিভ’ মার্চেন্ট পেমেন্ট সলিউশন এবং ঝামেলাহীন নথিপত্রের মাধ্যমে ডিজিটাল কারেন্ট অ্যাকাউন্ট খোলার সুবিধা দেয়া দরকার। এনআরবি ব্যাংক আমাদের এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্কের মাধ্যমে কাজটি করছে। আমরা এমন উদ্ভাবনী ডিজিটাল লোন ও পেমেন্ট ব্যবস্থা চালুর পরিকল্পনা করছি, যার মাধ্যমে একজন গ্রামীণ ক্ষুদ্র ব্যবসায়ী বা খামারি কোনো জামানত ছাড়াই ডিজিটাল ট্রানজেকশন রেকর্ডের ওপর ভিত্তি করে ঋণ পেতে পারেন। এটি তাদের ক্যাশলেস লেনদেনে স্বতঃস্ফূর্তভাবে উদ্বুদ্ধ করবে। পাশাপাশি এনআরবি ব্যাংক নিজস্ব মোবাইল ব্যাংকিং অ্যাপ ‘এনআরবি ক্লিক’ আন্তঃকার্যকরী ক্ষুদ্র পেমেন্ট ব্যবস্থা (যেমন বাংলা কিউআর সংযুক্তি), ফিচার ফোন উপযোগী ডিজিটাল ওয়ালেট এবং কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত ক্ষুদ্র ঋণ সুবিধা সমন্বিত করার কাজ চলমান আছে।
ভবিষ্যতের ব্যাংকিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ওপেন ব্যাংকিং ও ফিনটেক সহযোগিতা ক্যাশলেস সোসাইটি গঠনে কী ধরনের পরিবর্তন আনতে পারে?
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে আমরা গ্রাহকদের ব্যয়ের ধরন বিশ্লেষণ করে তাদের জন্য কাস্টমাইজড আর্থিক পরামর্শ ও অফার দিতে পারব।
ফিনটেক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথ অংশীদারত্ব আমাদের সেবার পরিধিকে আরো দ্রুত বাড়াতে সাহায্য করবে। ওপেন ব্যাংকিংয়ের ফলে গ্রাহকরা এক অ্যাপের মাধ্যমেই বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট ও ওয়ালেট পরিচালনা করতে পারবেন, যা ক্যাশলেস লেনদেনকে আরো সহজ, তাৎক্ষণিক ও গ্রাহকবান্ধব করে তুলবে। এনআরবি ব্যাংক এ নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিতে ফিনটেক পার্টনারশিপের ওপর বিশেষ জোর দিচ্ছে। উল্লেখ্য, কোর ব্যাংকিং সফটওয়্যার হিসেবে বাংলাদেশে এনআরবি ব্যাংক প্রথম ব্যাংক হিসেবে ওরাকল ফ্লেক্সকিউব ১৪.৮ ভার্সনে আপগ্রেড করছে, যা ডিজিটাল এজিলিটি, নেটিভ ক্লাউড রেডিয়েন্স এবং আধুনিক রেস্ট এপিআই ও ইন্টিগ্রেশন গেটওয়ের মাধ্যমে গ্রাহকদের সর্বাধুনিক ব্যাংকিং অভিজ্ঞতা ও নিরাপত্তা প্রদান করবে।










