কামিল কান্ত্র জম্মু-কাশ্মীর, ভারত
শিক্ষার্থী, এনাম মেডিকেল কলেজ
মানুষ ও সংস্কৃতি আমাদের একই। বন্ধু, শিক্ষকদের সহায়তা সবই কাশ্মীরের মতো। বাংলাদেশের মেডিকেল শিক্ষা সম্পর্কে আগে থেকেই জেনেছি। ভারতের মেডিকেল কলেজে পড়তে এক-দেড় কোটি রুপি লাগে, বাংলাদেশে তা অর্ধেকেরও কম। শিক্ষার মানের দিক থেকে প্রায় একই। কাশ্মীর থেকে অনেকেই আসতে চায়। আসন বেশি না থাকায় সম্ভব হয় না। ১৫-১৬ হাজারে সুযোগ পায় বড়জোর আড়াই হাজার।





