সার্কভুক্ত দেশগুলোর মধ্যে একটা চুক্তি আছে। যার বদৌলতে বাংলাদেশী শিক্ষার্থীরা বিদেশে যেতে পারে ও বিদেশী শিক্ষার্থীরা এখানে আসতে পারে। ভারত ও নেপাল থেকে এখানে শিক্ষার্থীরা আসে। দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতেও কিছু বিদেশী শিক্ষার্থী পড়তে আসে, তবে সেটা স্কলারশিপে।