ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট পড়েছ ৬৪ দশমিক ৮১ শতাংশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১০ টায় ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকার এ তথ্য জানান।

তিনি জানান, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট পড়েছ ৬৪ দশমিক ৮১ শতাংশ। ধানের শীষের প্রার্থী মির্জা ফয়সল আমিন পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট। জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট। বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো.আবদুল আলীম নিজামী পেয়েছেন ৮৩৬ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো.খাদেমুল ইসলাম ভোট পেয়েছেন ৩ হাজার ২৮৯ টি, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী ভোট পেয়েছেন ৪৫০ টি।

ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৯ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ৪৭৬, নারী ২ লাখ ৫৮ হাজার ৬৫৯ এবং হিজড়া ভোটার ৪ জন। মোট ভোটকেন্দ্র ১৮৫টি এবং ভোটকক্ষ ৯৮৯টি।ভোটগ্রহণে প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তা মিলিয়ে মোট ৩ হাজার ১৫২ জন দায়িত্ব পালন করবেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পান ১ লাখ ৪১ হাজার ১৭ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খাদেমুল ইসলাম পান ৩ হাজার ৯৫১ ভোট। বাতিল ভোট ছিল ৭ হাজার ৫৩৭টি। প্রদত্ত ভোটের হার ছিল ৭৬ দশমিক ৪৯ শতাংশ।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২১ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসটি থেকে পদত্যাগ করেন। সে অনুযায়ী আসন শূণ্য হলে নির্বাচনের তফসিল দেয় কমিশন।

এ নির্বাচনে পোস্টার ব্যালটে ভোট দেয়ার জন্য মোট ২৯৫ জন ভোটার আবেদন করেছিলেন। এদের মধ্যে ২৮৯টি অনুমোদন হয়েছে। বাতিল ছয়টি। ২৯টি আবেদন এসেছে প্রবাস থেকে।