অনুজ ভাট নেপাল

শিক্ষার্থী, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ

শিক্ষক-শিক্ষার্থী, সিনিয়র-জুনিয়র সবাই সহযোগিতা করছে আমাদের। চার বছর ধরে এখানে আছি, এখানকার বন্ধুরা অনেক বেশি আন্তরিক। এখানে ঈদ হয়, বন্ধুরা আমাদের ডাকে, আমরা একসঙ্গে উৎসব উদযাপন করি। নতুন সাংস্কৃতিক পরিমণ্ডল আমরা ভালোভাবেই উপভোগ করছি। যাওয়ার পর এ দেশটাকে অনেক মিস করব। বাংলাদেশকে আমার সেকেন্ড হোম বলি। এখানকার পারিপার্শ্বিক পরিবেশ অনেক ভালো লেগেছে। আমাদের অধ্যাপক, শিক্ষক, সিনিয়ররা অমায়িক আচরণ করেন। এখানকার খাবারও অনেক ভালো লাগে।