স্বরূপ কোল্লে মুম্বাই, ভারত
শিক্ষার্থী, প্রাইম মেডিকেল কলেজ
এখানকার ভাষা ও কারিকুলাম নিয়ে আমাদের কোনো ধরনের সমস্যা হয় না। ভারতে যে সিলেবাসে পরীক্ষা হয় সেই সিলেবাসে এখানে পড়ানো হয়। বিষয়ভিত্তিক শিক্ষকও পর্যাপ্ত পরিমাণ রয়েছেন। ছাত্র-শিক্ষক উভয়ের উপস্থিতি নিশ্চিত করা হয়। কোনো শিক্ষক অনুপস্থিত থাকলে তার বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষ ব্যবস্থা নেন। ভারতের থেকে এখানে টিউশন ফি কম। শিক্ষকরাও ভালো। রোগের প্রাদুর্ভাব ভারত ও বাংলাদেশে সমান। যার কারণে এখানে ভালো জ্ঞান অর্জন করা যায়।





