শাহীনা সুলতানা খান ভারত
শিক্ষার্থী, প্রাইম মেডিকেল কলেজ
আমরা তো ভারত থেকে এসেছি। সে সূত্রে পুরো উপমহাদেশের একই সংস্কৃতি। ভাষার সমস্যা আমাদের প্রধান সমস্যা। এখানে আসার পর স্থানীয় শিক্ষার্থীরা আমাদের সহযোগিতা করেছে। এখন আমরা পুরোপুরি বাংলায় কথা বলতে পারি। কলেজের ফ্যাকাল্টি মেম্বারদের খুবই সহযোগিতাপূর্ণ মনোভাবের কারণে আমরা আর কোনো প্রতিবন্ধকতা অনুভব করিনি। সেজন্য আমি খুবই গর্ববোধ করি যে আমি ভারত থেকে প্রাইম মেডিকেল কলেজে পড়তে এসেছি।
মেডিকেল কলেজের সবাই খুব আন্তরিক। এই দেশ এবং মেডিকেল কলেজের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে আমি সম্মানিত বোধ করছি।





